বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১০
১. কোনটি অন্যতম সামাজিক সমস্যা?
ক. সতীদাহ প্রথা খ. দাস প্রথা
গ. যৌতুক প্রথা ঘ. বহুবিবাহ প্রথা
২. কোনটি সামাজিক সমস্যার অন্তর্গত?
ক. নিরক্ষতা খ. মুদ্রাস্ফীতি
গ. অদক্ষ জনশক্তি ঘ. খাদ্যঘাটতি
৩. বিয়ের সময় বরকে অর্থ, সম্পত্তি, মূল্যবান আসবাব ও সরঞ্জাম দেওয়াকে কী বলে?
ক. উপহার খ. দেনমোহর গ. যৌতুক ঘ. উপঢৌকন
৪. প্রাচীন এথেন্সে কনে বিয়ের পর স্বামীর ঘরে কী নিয়ে যেত?
ক. আসবাব খ. খাদ্যসামগ্রী
গ. শুধু সোনার গয়না ঘ. অর্থসম্পত্তি
৫. কোন সমস্যাটি বহুবিবাহের মূলে রয়েছে?
ক. যৌতুক খ. নারী নির্যাতন
গ. মাতৃমৃত্যু গ. বেকারত্ব
৬. দেশে প্রায় সব ক্ষেত্রেই বরপক্ষ কার কাছে যৌতুক দাবি করে?
ক. কনেপক্ষের কাছে খ. কনের পিতার কাছে
গ. কনের কাছে ঘ. কনের চাচার কাছে
৭. যৌতুক কোন ধরনের প্রথা?
ক. আধুনিক খ. অভিজাতেরা
গ. প্রাচীন ঘ. মধ্যযুগীয়
৮. যৌতুক হিসেবে যে যত বেশি ধনসম্পদ ও টাকাপয়সা আদায় করতে পারে, সে তত বেশি নিজেকে কী মনে করে?
ক. বীর খ. হীনম্মন্য
গ. গৌরবান্বিত ঘ. জ্ঞানী
৯. মেয়ের পিতা-মাতার পাত্রপক্ষকে যৌতুক দেওয়ার কারণ—
i. স্বামীর সংসারে যাতে মেয়ের অসম্মান না হয়
ii. স্বামীর সংসারে মেয়ের অবস্থানকে শক্ত করার চেষ্টা করা
iii. নিজেদের সামাজিক অবস্থানকে শক্ত করার চেষ্টা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. যৌতুক একটি অভিশাপ। এর ফলে বিবাহিত অনেক নারীর জীবনে নেমে আসে—
i. দাম্পত্য সুখ
ii. বিচ্ছেদের বেদনা
iii. করুণ মৃত্যু
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. বর্তমানে আমাদের সমাজে যৌতুক প্রথা কী বলে মনে হয়?
ক. সামাজিক ব্যাধি খ. মরণব্যাধি
গ. মানসিক ব্যাধি ঘ. রাজনৈতিক ব্যাধি
১২. সুকদেবের বিয়েতে কনের পিতা একটি মোটরসাইকেল দিয়েছেন, কিন্তু সুকদেব এতে কোনো আপত্তি করেননি। সুকদেবকে প্রদেয় জিনিসটি কী হিসেবে বিবেচ্য হবে?
ক. উপহার খ. হাদিয়া গ. যৌতুক ঘ. সম্মান
১৩. কোন আইনে যৌতুক আদান-প্রদান নিষিদ্ধ?
ক. নারী অধিকার আইন
খ. বিবাহসংক্রান্ত আইন
গ. নারী নির্যাতন আইন
ঘ. যৌতুক আইন
১৪. যৌতুকের কারণে স্বামীর সংসারে স্ত্রী কী ভোগ করে?
ক. আগ্রহ খ. আনন্দ গ. দুঃখ ঘ. নিগ্রহ
১৫. যৌতুকের দাবি মেটাতে গিয়ে অনেক পরিবার কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে?
ক. সচ্ছল হয়ে উঠছে
খ. গৃহহারা হচ্ছে
গ. নিঃস্ব হয়ে যাচ্ছে
ঘ. দরিদ্র হয়ে যাচ্ছে
১৬. সমাজ থেকে যৌতুক প্রথা নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি কী প্রয়োজন?
ক. আইনের শিথিলতা
খ. আইন প্রণয়ন
গ. আইনের বাস্তবায়ন
ঘ. আইনের অপপ্রয়োগ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১০
১. গ ২. ক ৩. গ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. গ ৮. গ ৯. ক ১০. গ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. গ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর