বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১০
১৭. সমাজের কিছু লোক কী করে প্রচুর অর্থসম্পদের মালিক হচ্ছে?
ক. দুর্নীতি করে খ. ব্যবসা করে
গ. উপার্জন করে ঘ. উত্পাদন করে
১৮. যৌতুক সমস্যার প্রতিরোধে কী করা উচিত?
ক. সামাজিক আন্দোলন গড়ে তোলা
খ. আইনের অপপ্রয়োগ
গ. আইনের শিথিলতা
ঘ. নারীদের অসচেতনতা
১৯. ঘরের কাজ করলেও নারীরা কী পায় না?
ক. সম্মান খ. অবসর গ. আনন্দ ঘ. অর্থ
২০. সামাজিক সমস্যার অন্তর্ভুক্ত হলো—
i. জনসংখ্যাস্ফীতি
ii. মুদ্রাস্ফীতি
iii. দারিদ্র্য
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২১. অধিকাংশ বিয়েতে বরপক্ষ কী গ্রহণ করে?
ক. টাকাপয়সা ও অলংকার খ. চাকরি
গ. যৌতুক ঘ. বাড়ি ও গাড়ি
২২. কত সালে যৌতুক নিষিদ্ধকরণ আইন পাস হয়?
ক. ১৯৮০ সালে খ. ১৯৮৫ সালে
গ. ১৯৯৫ সালে ঘ. ২০০০ সালে
২৩. যৌতুক প্রথা প্রকৃতপক্ষে কী হিসেবে বিবেচিত?
ক. মরণব্যাধি খ. সামাজিক ব্যাধি
গ. উপহার ঘ. মানসিক ব্যাধি
২৪. যৌতুক কী?
ক. আধুনিক প্রথা খ. সমসাময়িক প্রথা
গ. বর্তমান প্রথা ঘ. প্রাচীন প্রথা
২৫. এ দেশের অধিকাংশ নারী কোন কর্মে যুক্ত?
ক. গৃহকর্মে খ. সুচিকর্মে
গ. কৃষিতে ঘ. গার্মেন্টসে
২৬. যৌতুক প্রদান বা গ্রহণ করলে সর্বনিম্ন শাস্তি কী?
ক. ৩ বছর কারাদণ্ড খ. ২ বছর কারাদণ্ড
গ. ১ বছর কারাদণ্ড ঘ. ৬ মাস কারাদণ্ড
২৭. গরিব পাত্ররা কনেপক্ষের কাছে যৌতুক দাবি করে, কারণ—
i. হঠাত্ বড়লোক হওয়ার জন্য
ii. আর্থিক দুরবস্থা থেকে মুক্তির জন্য
iii. আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. কোথায় যৌতুক প্রথার প্রচলন ছিল?
ক. জাপানে খ. রোমে
গ. চীনে ঘ. আমেরিকায়
২৯. কোন ধরনের নারীরা অধিক নির্যাতনের শিকার হয়?
ক. আত্মনির্ভরশীল খ. পরনির্ভরশীল
গ. আত্মপ্রত্যয়ী ঘ. সচেতন
# উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাফি ও রোজির সংসার ভালোই চলছিল। কিন্তু হঠাত্ করে রাফির চাকরি চলে যাওয়ায় মারাত্মক অর্থসংকটে পড়ে। এমতাবস্থায় রাফি রোজিকে তার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়। রোজি তাতে অপারগতা জানালে নেমে আসে অমানুষিক নির্যাতন।
৩০. রোজি কোন সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছে?
ক. যৌন হয়রানির
খ. যৌতুক প্রথার
গ. নিরক্ষরতার
ঘ. কুসংস্কারের
৩১. ওই সমস্যা থেকে রোজিকে মুক্ত করা সম্ভব—
i. আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে
ii. আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলে
iii. সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. যৌতুকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সহায়তা গ্রহণ করা দরকার—
i. শিক্ষিত সচেতন মানুষের
ii. আইনজীবীদের
iii. ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় উন্নয়নকর্মীদের
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. যৌতুকবিরোধী আইন সংশোধন করা হয়েছে কত সালে?
ক. ১৯৮১ সালে খ. ১৯৮৬ সালে
গ. ১৯৮৯ সালে ঘ. ১৯৯৫ সালে
৩৪. যৌতুক প্রতিরোধে প্রথমে কাকে সচেতন করতে হবে?
ক. নারীকে খ. পরিবারকে
গ. সমাজকে ঘ. সরকারকে
৩৫. কোনটি সমাজ-মানসের গভীরে বাসা বেঁধেছে?
ক. মমত্ববোধ খ. যৌতুক
গ. নারীর সম্মান ঘ. স্ত্রী হত্যা
৩৬. বিয়ের পর যৌতুকের কারণে কোনটি বেড়ে যায়?
ক. স্ত্রী হত্যা খ. শিশু হত্যা
গ. পারিবারিক শৃঙ্খলা
ঘ. পারিবারিক শান্তি
৩৭. কীভাবে যৌতুক প্রতিরোধ করা যায়?
ক. যৌতুক কম পরিমাণে দিয়ে
খ. যৌতুকবিরোধী মনোভাবের মাধ্যমে
গ. বিবাহবিচ্ছেদ ঘটিয়ে
ঘ. বরপক্ষের কাছে ক্ষমা চেয়ে
৩৮. যৌতুক প্রথার কুফলমুক্ত হতে আমাদের প্রধান কর্তব্য কী?
ক. সচেতনতা সৃষ্টি করা
খ. প্রতিবাদ করা
গ. মামলা দায়ের করা
ঘ. আইন প্রণয়ন করা
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১০
১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. গ ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. গ ২৮. গ২৯. খ ৩০. খ ৩১. ঘ ৩২. ঘ ৩৩. খ ৩৪. খ৩৫. ৩৬. ক ৩৭. খ ৩৮. ক
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর