বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১১
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এশিয়া মহাদেশের উপ-দ্বীপরাষ্ট্রটি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত। দ্বিতীয় মহাযুদ্ধের অব্যবহিত পরে দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার অধীনে পরিচালিত হয়ে থাকে। দুই অংশের রাজনৈতিক নামও ভিন্ন।
১৬. উদ্দীপকে বিভক্ত দেশটির প্রথম অংশের সরকারি নাম কী?
ক. কোরিয়া প্রজাতন্ত্র খ. গণপ্রজাতন্ত্রী কোরিয়া
গ. ডেমোক্রেটিক কোরিয়া ঘ. সোশ্যালিস্ট কোরিয়া
১৭. দেশটির সঙ্গে জাপানের মিল রয়েছে—
i. ভাষাগত দিক থেকে
ii. শারীরিক গঠনগত দিক থেকে
iii. নৃতাত্ত্বিক দিক থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১৮. গ্রীষ্মকালে জাপানের আবহাওয়া কেমন থাকে?
ক. আর্দ্র খ. শীতল গ. উষ্ণ ঘ. বৃষ্টিবহুল
১৯. জাপানে শিক্ষার হার কত ভাগ?
ক. ৮০ ভাগ খ. ৮৫ ভাগ গ. ৯৮ ভাগ ঘ. ১০০ ভাগ
২০. জাপানের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে তুমি নিচের কোনটিকে সমর্থন করো?
ক. কৃষি খ. শিল্প গ. বাণিজ্য ঘ. মত্স্য
২১. চীনের অর্থনীতি কী নির্ভর?
ক. বাণিজ্যনির্ভর খ. রপ্তানিনির্ভর
গ. কৃষিনির্ভর ঘ. শিল্পনির্ভর
২২. চীনের বৃহত্তম নদী—
i. হোয়াংহো ii. ইয়াংসিকিয়াং iii. লেনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
২৩. ভারত ও রাশিয়ার মাঝখানে অবস্থান যে দেশটির সেটি হচ্ছে—
ক. নেপাল খ. চীন গ. জাপান ঘ. কোরিয়া
২৪. জুয়াং, মাঞ্চু, হুই জাতির বসবাসের ক্ষেত্রে নিচের কোন দেশটি প্রযোজ্য?
ক. চীন খ. জাপান গ. কোরিয়া ঘ. মালয়েশিয়া
২৫. প্রাচীনকাল থেকে ভারত কিসের জন্য বিখ্যাত?
ক. সিমেন্টশিল্প খ. ইস্পাতশিল্প
গ. বস্ত্রশিল্প ঘ. সিরামিকশিল্প
২৬. আমাদের নিকটতম প্রতিবেশী দেশ কোনটি?
ক. ভারত খ. পাকিস্তান
গ. মালয়েশিয়া ঘ. জাপান
২৭. চীন কয়টি প্রদেশে বিভক্ত?
ক. ২০ খ. ২২ গ. ২৪ ঘ. ২৫
২৮. চীনের শিক্ষার হার কত?
ক. ৭৬ ভাগ খ. ৮০ ভাগ গ. ৮৬ ভাগ ঘ. ৯০ ভাগ
২৯. চীনে কতটি জাতির বসবাস রয়েছে?
ক. ৫২টি খ. ৫৪টি গ. ৫৬টি ঘ. ৫৭টি
৩০. চীনের স্থানীয় নাম কী?
ক. ঝুংঘু খ. হুই গ. চুচাং ঘ. ফুয়াং
৩১. ভারতের লোকসংখ্যা কত
ক. ১১০ কোটি খ. ১১৫ কোটি
গ. ১২০ কোটি ঘ. ১২৫ কোটি
৩২. কোরিয়া যখন দুই ভাগে বিভক্ত হয়ে যায়?
ক. প্রথম বিশ্বযুদ্ধের সময় খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
গ. প্রথম বিশ্বযুদ্ধের পর ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
৩৩. কোরিয়ার পূর্বে কী রয়েছে?
ক. জাপান সাগর খ. পীতসাগর
গ. ভারত মহাসাগর ঘ. বঙ্গোপসাগর
৩৪. দুই কোরিয়ায় দ্বীপের সংখ্যা কত
ক. প্রায় দুই হাজার খ. প্রায় তিন হাজার
গ. প্রায় আড়াই হাজার ঘ. প্রায় সাড়ে তিন হাজার
৩৫. কোরিয়ায় কয় ধরনের ঋতু দেখা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৩৬. মালয়েশিয়ার রাজধানীর নাম কী?
ক. কুয়ালালামপুর খ. জর্জটাউন
গ. টোকিও ঘ. সিউল
৩৭. মান্দারিন ভাষা সারা বিশ্বে কী নামে পরিচিত?
ক. চীনা ভাষা খ. কোরিয়ান ভাষা
গ. মালয়ী ভাষা ঘ. ঝুংঘু
৩৮. জাপানের কোন অংশে মৌসুমি জলবায়ুর প্রভাব স্পষ্ট?
ক. উত্তর-পূর্বাঞ্চলে খ. দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
গ. দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘ. উত্তর-পশ্চিমাঞ্চলে
৩৯. জাপানি ছেলেমেয়েদের শিক্ষা বাধ্যতামূলক—
ক. ৬ থেকে ১৫ বছর পর্যন্ত
খ. ৯ থেকে ১৮ বছর পর্যন্ত
গ. ৮ থেকে ১৮ বছর পর্যন্ত
ঘ. ১২ থেকে ২১ বছর পর্যন্ত
৪০. মালয়েশিয়ার ভূপ্রকৃতি—
i. পশ্চিমাংশ জলাভূমি ও পূর্বাংশ বালুময়
ii. বৈচিত্র্যপূর্ণ
iii. মরুভূমিময়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১১
১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. ক ৩১. গ ৩২. ঘ ৩৩. ক ৩৪. খ ৩৫. গ ৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. ক ৪০. খ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর