
* সংক্ষেপে উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৬ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
অধ্যায়-৬
# নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো।
প্রশ্ন: দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো।
উত্তর: দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ হলো—
ক) জলবায়ু পরিবর্তন, খ) অতিরিক্ত বৃষ্টিপাত।
প্রশ্ন: দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ লেখো।
উত্তর: দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ হলো—
ক) বৃক্ষনিধন, খ) অপরিকল্পিত নগরী।
প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটি কারণ লেখো।
উত্তর: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটি কারণ হলো অতিরিক্ত জনসংখ্যা।
প্রশ্ন: আবহাওয়া কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে।
প্রশ্ন: জলবায়ু বলতে কী বোঝায়?
উত্তর: কোনো স্থানের আবহাওয়ার নির্দিষ্ট ধারাই জলবায়ু। অর্থাত্ জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা।
প্রশ্ন: কী কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে?
উত্তর: প্রাকৃতিক অবস্থান ও জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে।
প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের অন্যতম মানবসৃষ্ট কারণ কী?
উত্তর: জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ মানবসৃষ্ট দূষণ, যেমন—শিল্পকারখানা ও যানবাহনের ধোঁয়া।
প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের প্রভাবে কী হয়?
উত্তর: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে।
প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কী কী ঘটছে?
উত্তর: গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ভয়াবহ বন্যাসহ ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। মাটির লবণাক্ততা বেড়ে গাছপালা, ফসলাদি ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা