বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* সংক্ষেপে উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৫ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।

অধ্যায়-৫
নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো।
প্রশ্ন: কেন আমাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি হয়?
উত্তর: অধিক জনসংখ্যার ফলে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণে পরিবারের ওপর চাপ সৃষ্টি হয়।
প্রশ্ন: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তা সত্ত্বেও কয়েক বছর আগে কী পরিমাণ খাদ্য আমদানি করতে হতো?
উত্তর: কয়েক বছর আগেও বাংলাদেশকে প্রতিবছর প্রায় ২৫ লাখ টন খাদ্য আমদানি করতে হতো।
প্রশ্ন: কী কারণে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে?
উত্তর: অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে।
প্রশ্ন: কৃষিজমি কমে যাওয়ার ব্যাপারে কেন আমাদের সতর্ক থাকতে হবে?
উত্তর: অপরিকল্পিতভাবে কৃষিজমির ওপর বসতি স্থাপন করা হলে ভবিষ্যতে আবার খাদ্যঘাটতি দেখা দেবে। এ জন্য আমাদের সতর্কতার সঙ্গে বসতি স্থাপন করতে হবে।
প্রশ্ন: অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কোনটি?
উত্তর: অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি।
প্রশ্ন: দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমরা কীভাবে আয় করতে পারি?
উত্তর: দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে।
প্রশ্ন: দক্ষ মানবসম্পদ তৈরিতে কী করণীয়?
উত্তর: শিক্ষার মান উন্নত করা, যাতে আমাদের জনগণ দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারে। এ ছাড়া বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরিত করা যায়।
প্রশ্ন: কীভাবে শিল্পের বিকাশে সহায়তা করা যায়?
উত্তর: কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া; যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে। যেমন—যন্ত্রপাতিশিল্প।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা