* ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্ন ও তার নমুনা উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।
প্রশ্ন: ‘সোমপুর মহাবিহার’ কী?
উত্তর: নওগাঁ জেলার পাহাড়পুরে ২৪ মিটার উঁচু গড় রয়েছে। এটি ‘সোমপুর মহাবিহার’ নামে পরিচিত।
প্রশ্ন: পাহাড়পুর বৌদ্ধবিহারের চারপাশে কতটি গোপন কুঠুরি আছে?
উত্তর: পাহাড়পুর বৌদ্ধবিহারের চারপাশে ১৭৭টি গোপন কুঠুরি আছে।
প্রশ্ন: পাহাড়পুর বৌদ্ধবিহারের চারপাশে গোপন কুঠুরি ছাড়া আর কী কী আছে?
উত্তর: পাহাড়পুর বৌদ্ধবিহারের চারপাশে আরও আছে মন্দির, রান্নাঘর, খাবার ঘর, পাকা নর্দমা, জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা।
প্রশ্ন: ময়নামতির নাম ও ইতিহাসের সঙ্গে কার কাহিনি জড়িয়ে আছে?
উত্তর: ময়নামতির নাম ও ইতিহাসের সঙ্গে অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনি জড়িয়ে আছে।
প্রশ্ন: ময়নামতিতে বৌদ্ধ ধর্ম ছাড়া আর কোন ধর্মের নিদর্শন পাওয়া গেছে?
উত্তর: ময়নামতিতে বৌদ্ধ ধর্মের নিদর্শন ছাড়াও হিন্দু ও জৈন ধর্মের নিদর্শন পাওয়া গেছে।
প্রশ্ন: ময়নামতির অন্য নিদর্শনগুলো কী কী?
উত্তর: ময়নামতির অন্য নিদর্শনগুলো হলো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আবাসন সুবিধার স্থাপনা ও জীবজন্তুর অঙ্কিত পোড়ামাটির ফলক। এছাড়া জাদুঘরে রক্ষিত আছে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শন।
প্রশ্ন: সোনারগাঁ কাদের রাজধানী ছিল?
উত্তর: সোনারগাঁ প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল।
প্রশ্ন: সোনারগাঁয়ে সুলতানি আমলের কোন সুলতানের মাজার রয়েছে?
উত্তর: সোনারগাঁয়ে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার রয়েছে।
প্রশ্ন: মুসা খাঁ ১৬১০ সালে পরাজিত হয়ে কোথায় রাজধানী স্থাপন করেন?
উত্তর: তিনি সোনারগাঁয়ের পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করেন।
প্রশ্ন: উনিশ শতকে হিন্দু বণিকদের সুতা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে কোন নগর গড়ে ওঠে?
উত্তর: হিন্দু বণিকদের সুতা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানাম নগর গড়ে ওঠে।
প্রশ্ন: বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে সোনারগাঁ কেন পরিচিত?
উত্তর: প্রাচীন পানাম নগর ছাড়াও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা হওয়ায় সোনারগাঁ অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত।
প্রশ্ন: বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রাসাদের নাম কী?
উত্তর: বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রাসাদের নাম আহসান মঞ্জিল।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা