বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১। বাংলাদেশে ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল কত সালে?
ক. ১৭৫৭ খ. ১৮৫৮ গ. ১৯৪৭ ঘ. ১৯৭১
২। বাংলাদেশের প্রতি সবার দৃষ্টি ছিল কী কারণে?
ক. ধন-সম্পদের আকর্ষণে
খ. এ দেশের মানুষের জন্য
গ. এ দেশের প্রকৃতির জন্য
ঘ. এ দেশের পর্যটনশিল্পের জন্য
৩। ভারতের সম্রাট মহামতি অশোক বাংলার উত্তরাংশ দখল করেন কত শতকে?
ক. খ্রিষ্টপূর্ব ৪ শতকে
খ. খ্রিষ্টপূর্ব ৩ শতকে
গ. খ্রিষ্টপূর্ব ২ শতকে
ঘ. খ্রিষ্টপূর্ব ৫ শতকে
৪। সম্রাট মহামতি অশোক কোন বংশের শাসক ছিলেন?
ক. গুপ্ত খ. মৌর্য গ. পাল ঘ. পাঠান
৫। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কত বছর ধরে অরাজকতা চলতে থাকে?
ক. ৮০ বছর খ. ৯০ বছর
গ. ১০০ বছর ঘ. ১১০ বছর
৬। মাত্সন্যায় শব্দের অর্থ কী?
ক. শান্তি খ. গৌরব
গ. আত্মতৃপ্তি ঘ. অরাজকতা
৭। বাঙালি পাল রাজারা কত বছর শাসন করেন?
ক. ৩৫০ বছর খ. প্রায় ৪০০ বছর
গ. প্রায় ৪২৫ বছর ঘ. ৪৫০ বছর
৮। তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলার ছোট অংশ দখল করেন কত শতাব্দীতে?
ক. দ্বাদশ খ. একাদশ
গ. চতুর্দশ ঘ. ত্রয়োদশ
৯। বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে?
ক. ১৫৩৮ সালে খ. ১৭৫৭ সালে
গ. ১৮৫৭ সালে ১৫৭৬ সালে
১০। সম্রাট জাহাঙ্গীর ঢাকা অধিকার করেন কত সালে?
ক. ১৬১০ সালে খ. ১৭৫৭ সালে
গ. ১৫৩৮ সালে ঘ. ১৬০০ সালে
১১। ভারতব্যাপী কোন আন্দোলন সংঘটিত হয়েছিল?
ক. ফকির আন্দোলন
খ. ফরায়েজি আন্দোলন
গ. সিপাহি আন্দোলন
ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন
১২। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
ক ঢাকা খ. গৌড়
গ. সোনারগাঁ ঘ. লক্ষেৗ
১৩। ভাস্কো-ডা-গামা কোন দেশের নাবিক ছিলেন?
ক. মরক্কো খ. আমেরিকা
গ. পর্তুগিজ ঘ. ফরাসি
১৪। মানসিংহ কোন সম্রাটের সেনাপতি ছিলেন?
ক. সম্রাট জাহাঙ্গীরের খ. সম্রাট অশোকের
গ. সম্রাট শশাঙ্কের ঘ. সম্রাট আকবরের
১৫। বাংলার সিপাহি বিদ্রোহে কে নেতৃত্ব দেন?
ক. মঙ্গল পাণ্ডে খ. তিতুমীর
গ. নিসার আলী ঘ. আনসার আলী
১৬। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল?
ক. ১৯১১ সালে খ. ১৯০৬ সালে
গ. ১৯০৫ সালে ঘ. ১৯০৩ সালে
১৭। পর্যটক বার্নিয়ের কোন দেশের নাগরিক ছিলেন?
ক. ফরাসি খ. পর্তুগিজ
গ. ইংলিশ ঘ. স্প্যানিশ
১৮। কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন?
ক. ১১ বছর খ. ১৩ বছর
গ. ১৬ বছর ঘ. ২২ বছর
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১. ক ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ঘ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর