বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।

অধ্যায়-৭
৫২। কোনো কারণে সংসদ ভেঙে গেলে সংবিধান অনুযায়ী কত দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হয়?
ক. ৯০ দিন খ. ৮০ দিন
গ. ৬০ দিন ঘ. ১৫ দিন
৫৩। সংসদ সদস্যের মোট সংখ্যার কত অংশের ভোটে সংবিধান সংশোধন করা যায়?
ক. দুই-তৃতীয়াংশ
খ. এক-তৃতীয়াংশ
গ. এক-চর্তুথাংশ
ঘ. এক-পঞ্চমাংশ
৫৪। মানুষ মৌলিক অধিকারপ্রাপ্ত হয়—
ক. পরিশ্রমের মাধ্যমে
খ. জন্মগতভাবে
গ. বংশানুক্রমিকভাবে
ঘ. রাজনৈতিকভাবে
৫৫। সংবিধানে সমাজতন্ত্রকে মূলনীতি করার লক্ষ্য হলো—
i. সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা
ii. শোষণমুক্ত সমাজ
প্রতিষ্ঠা করা
iii. ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫৬। গণতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি করার লক্ষ্য হলো—
i. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা
ii. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের হস্তক্ষেপ
নিশ্চিত করা
iii. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের বাড়াবাড়ি নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫৭। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার—
ক. দলিল খ. বইপত্র
গ. সংবিধান ঘ. প্রমাণ
৫৮। রাষ্ট্রের মূল চালিকাশক্তি কী?
ক. জনগণ খ. সরকার
গ. সুশীল সমাজ
ঘ. সংবাদপত্র
৫৯। নিচের কোনটি ছাড়া একটি রাষ্ট্র চলতে পারে না?
ক. দেশ. খ. বন্ধু
গ. অর্থ ঘ. সরকার
৬০। সরকারের শাসনকাজ পরিচালিত হয় কোথা থেকে?
ক. সচিবালয় থেকে
খ. মন্ত্রণালয় থেকে
গ. সংসদ ভবন থেকে
ঘ. প্রধানমন্ত্রীর
কার্যালয় থেকে
৬১। বাংলাদেশ সরকারের বিচার বিভাগের সর্বোচ্চ কেন্দ্র কোনটি?
ক. দেওয়ানি আদালত
খ. জজকোর্ট
গ. সুপ্রিম কোর্ট
ঘ. ফৌজদারি আদালত
৬২। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
ক. ঐক্য ও সংহতি
খ. মমত্ববোধ
গ. ভ্রাতৃত্ববোধ
ঘ. ধর্মীয় ঐক্য
৬৩। বাংলাদেশের গ্রামাঞ্চলে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো চালু আছে?
ক. ৩ খ. ৫ গ. ৬ ঘ. ৭
৬৪। বাংলাদেশের গ্রামাঞ্চলে সর্বনিম্ন স্তর কোনটি?
ক. পৌরসভা
খ. জেলা পরিষদ
গ. ইউনিয়ন পরিষদ
ঘ. উপজেলা পরিষদ
৬৫। বাংলাদেশ সরকারের আইন বিভাগের আরেক নাম কী?ক. জাতীয় সংসদ খ. সংসদ ভবন গ. সচিব ঘ. মন্ত্রণালয়
৬৬। বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৬৭। বাংলাদেশের আইনসভা মোট কতজন সদস্য নিয়ে গঠিত?
ক. ৩০০ খ. ৩৪৫
গ. ৩৫০ ঘ. ৩৫১
৬৮। সংরক্ষিত আসনে মহিলা সদস্যরা কীভাবে নির্বাচিত হন?
i. পরোক্ষভাবে নির্বাচিত হন
ii. সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হন
iii. সংসদ সদস্য কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
 বাকি অংশ ছাপা হবে
আগামীকাল
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৭
৫২. ক ৫৩. ক ৫৪. খ ৫৫. ঘ ৫৬. ক ৫৭. ক ৫৮. খ ৫৯. ঘ ৬০. ক ৬১. গ ৬২. ক ৬৩. ক ৬৪. গ ৬৫. ক ৬৬. ক ৬৭. গ ৬৮. ক