জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৬ ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেওয়া হলো নিচের অংশে।
অধ্যায়-৮
১। নিচের কোন দুটি বাতাসের মূল উপাদান?
ক. নাইট্রোজেন ও মিথেন
খ. অক্সিজেন ও নাইট্রোজেন
গ. মিথেন ও অক্সিজেন
ঘ. অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড
২। দুর্যোগ কয় ধরনের?
ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দুই
৩। কাজের খোঁজে মানুষ কোথায় ছুটছে?
ক. রাজধানীতে খ. গ্রামে
গ. শহরে ঘ. বিদেশে
৪। পৃথিবীতে বর্তমানে জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে কেন?
ক. ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে
খ. পানি দূষিত হওয়ার কারণে
গ. ঝড়-বৃষ্টির কারণে
ঘ. সমুদ্রের গভীরতা হ্রাস পাওয়ার কারণে
৫। নিচের কোনটির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে?
ক. বৃক্ষরোপণ খ. বৃক্ষনিধন
গ. সামাজিক বনায়ন
ঘ. পরিকল্পিত বনায়ন
৬। ‘গ্রিনহাউস প্রতিক্রিয়া’ মূলত কী?
ক. কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন
খ. ওজোন গ্যাস
গ. অক্সিজেন গ্যাসের আরেক নাম
ঘ. সবুজের সমারোহ
৭। গ্রিনহাউস গ্যাসের আরেক নাম কী?
ক. সবুজ গ্যাস
খ. তাপ বৃদ্ধিকারক গ্যাস
গ. রঙিন গ্যাস ঘ. তাপহীন গ্যাস
৮। গ্রিনহাউস গ্যাস পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডলে কিসের মতো আচ্ছাদন তৈরি করে?
ক. ছাতার মতো খ. ডিমের মতো
গ. চাঁদরের মতো ঘ. গোলকের মতো
৯। বৈশ্বিক উষ্ণায়নের ফলে কী হচ্ছে?
ক. পৃথিবী সবুজ হচ্ছে
খ. সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে
গ. বায়ুমণ্ডল শীতল হচ্ছে
ঘ. পৃথিবী ক্রমাগত ঠান্ডা হচ্ছে
১০। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. মিথেন ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন
১১। মানুষের সৃষ্ট গ্যাস নিচের কোনটি?
ক. সিএফসি খ. নাইট্রোজেন
গ. অক্সিজেন ঘ. মিথেন
১২। সিএফসির পূর্ণরূপ কী?
ক. ক্লিন ফ্লোরো কার্বন
খ. ক্লিয়ার ফ্লোরো কার্বন
গ. ক্লোরো ফ্লোরো কার্বন
ঘ. ক্লোরো ফ্লাওয়ার কার্বন
১৩। পাহাড়ের মাটি ধসে পড়াকে কী বলে?
ক. পাহাড়ধস খ. ভূমিধস
গ. উপত্যকা ঘ. ভূমিকা
১৪। গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
ক. ২০ খ. ২২ গ. ২৩ ঘ. ২৫
১৫। গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
ক. ১৯ খ. ২০ গ. ২১ ঘ. ২২
১৬। গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
ক. ৭০ ভাগ খ. ৮০ ভাগ
গ. ৯০ ভাগ ঘ. ১০০ ভাগ
১৭। রেফ্রিজারেটর কোন গ্যাসটি উত্পাদন করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. মিথেন ঘ. এইচসিএফসি
১৮। ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তর কোনটি?
ক. ওজোন স্তর খ. আয়নস্ফিয়ার
গ. ট্রপোস্ফিয়ার ঘ. প্রথম স্তর
১৯। সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত কিমি?
ক. ১২ কিমি খ. ১১ কিমি
গ. ১০ কিমি ঘ. ৯ কিমি
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৮
১. খ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ ১৯. ক