বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হিসেবে। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: অটিস্টিক শিশুরা শারীরিকভাবে কেমন?

উত্তর: অটিস্টিক শিশুরা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।

প্রশ্ন: অটিস্টিক শিশুদের ধৈর্যশক্তি কেমন?

উত্তর: অটিস্টিক শিশুদের ধৈর্যশক্তি অনেক কম।

প্রশ্ন: শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা কিসের অন্তর্ভুক্ত?

উত্তর: শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা মানবাধিকারের অন্তর্ভুক্ত।

প্রশ্ন: কী কারণে অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়?

উত্তর: পরিবারের অসচ্ছলতার কারণে অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়।

প্রশ্ন: অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের প্রতি কীরূপ আচরণ করা হয়?

উত্তর: অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতন করা হয়।

প্রশ্ন: শিশুদের শারীরিক নির্যাতন করলে কী

লঙ্ঘিত হয়?

উত্তর: শিশুদের শারীরিক নির্যাতন করলে মানবাধিকার লঙ্ঘিত হয়।

প্রশ্ন: শিশুদের দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া কী ধরনের কাজ?

উত্তর: শিশুদের দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া মানবাধিকারবিরোধী কাজ।

প্রশ্ন: মেয়েরা ছেলেদের মতো কিসের সমান সুযোগ পায় না?

উত্তর: মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না।

প্রশ্ন: চাকরির ক্ষেত্রে কারা পিছিয়ে থাকে?

উত্তর: মেয়েরা চাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকে।

প্রশ্ন: বাড়িতে কাজে সহায়তাকারীরা কী পায় না?

উত্তর: বাড়িতে কাজে সহায়তাকারীরা যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না।

প্রশ্ন: কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো কী

পায় না?

উত্তর: কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

জেনে রাখো

পড়া কি

খুব তাড়াতাড়ি

করে পড়ব?

তাড়াতাড়ি করে পড়লে অনেক বিষয়ই চোখে পড়ে না। অনেক তথ্যই মনে রাখতে পারবে না