বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড় ও নদীর মিতালি ষ ছবি: প্রথম আলো
পাহাড় ও নদীর মিতালি ষ ছবি: প্রথম আলো

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-১২
১। সীমিত সম্পদ থেকে অনেক কিছু তৈরি করতে কী প্রয়োজন?
ক. পুঁজি বিনিয়োগ খ. পরিকল্পিত শিল্পায়ন
গ. সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ঘ. বিদেশি বিনিয়োগ
২। প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝায়?
ক. সমাজ থেকে প্রাপ্ত বস্তু
খ. গাছগাছালি থেকে প্রাপ্ত বস্তু
গ. চাহিদা মেটাতে পারে না এমন বস্তু

ঘ. প্রকৃতি থেকে প্রাপ্ত বস্তু
৩। বাংলাদেশের মোট ভূমির শতকরা কত ভাগ পাহাড়ি এলাকা?
ক. ৬ ভাগ খ. ৭ ভাগ
গ. ১০ ভাগ ঘ. ১৬ ভাগ
৪। বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ কত?
ক. ২৪,৯৩৮ বর্গকিলোমিটার
খ. ২৫,৯৩৮ বর্গকিলোমিটার
গ. ২৭,৯৩৮ বর্গকিলোমিটার
ঘ. ২৯,৯৩৮ বর্গকিলোমিটার
৫। বর্তমানে বাংলাদেশে বড় ও মাঝারি আকারের কয়টি সিমেন্ট কারখানা রয়েছে?
ক. ৯টি খ. ১২টি গ. ১৬টি ঘ. ১৭টি
৬। ২০১২-১৩ অর্থবছরের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক থেকে আয় করেছে কত?
ক. ৮০৯০ মার্কিন ডলার খ. ৮৮৯০ মার্কিন ডলার
গ. ৯০৯০ মার্কিন ডলার ঘ. ১০৯০ মার্কিন ডলার
৭। বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প কোনটি?
ক. পাটশিল্প খ. পোশাকশিল্প
গ. ওষুধশিল্প ঘ. মৃিশল্প
৮। বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প কোনটি?
ক. চিংড়ি খ. পাট গ. চা ঘ. পোশাক
৯। ১৯৪৭ সালে বাংলাদেশে কয়টি বস্ত্রকল ছিল?
ক. ৮টি খ. ৯টি গ. ১০টি ঘ. ১১টি
১০। চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজকল স্থাপিত হয় কত সালে?
ক. ১৯৫৩ খ. ১৯৫৪ গ. ১৯৫৫ ঘ. ১৯৫৬
১১। কিসের সমন্বয়ে সিমেন্ট উত্পাদিত হয়?
ক. চুনাপাথর ও সিলিকা বালু
খ. চুনাপাথর ও প্রাকৃতিক গ্যাস
গ. প্রাকৃতিক গ্যাস ও কঠিন শিলা
ঘ. শ্বেত মৃত্তিকা ও কঠিন শিলা
১২। কত সালে আদমজী পাটকল প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. ১৯৩৬ সালে খ. ১৯৪৪ সালে
গ. ১৯৫১ সালে ঘ. ১৯৫৩ সালে
১৩। বাতাসে অক্সিজেন সরবরাহ করে কোনটি?
ক. নদী খ. সাগর
গ. মহাসাগর ঘ. সবুজ গাছপালা
১৪। বর্তমানে বাংলাদেশে কয়টি পাটকল আছে?
ক. ৫৮টি খ. ৭৬টি
গ. ৮০টি ঘ. ৮৭টি
১৫। কিসের ব্যবহারে মাটি তার উর্বরতা হারায়?
ক. জৈব সার খ. রাসায়নিক সার
গ. গোবর সার ঘ. ছাই-গোবর
১৬। কৃষিজমি কমে আসছে কেন?
ক. জনসংখ্যা বৃদ্ধির কারণে
খ. দেশের আয়তন কমেছে বলে
গ. দেশে নৈরাজ্য বৃদ্ধি পাওয়ায়
ঘ. জৈব সার ব্যবহার কম করায়
১৭। বাংলাদেশের কোন অঞ্চলে গাছের সংখ্যা বেশি?
ক. শহরে খ. উপশহরে
গ. গ্রামে ঘ. বিভাগীয় শহরে
১৮। ২০১১-১২ অর্থবছরে আমাদের কাগজ উত্পাদনের পরিমাণ ছিল কত?
ক. ৫৩.১৬ হাজার মেট্রিক টন
খ. ৫৩.৫৩ হাজার মেট্রিক টন
গ. ৫৪.১৬ হাজার মেট্রিক টন
ঘ. ৫৫.১৬ হাজার মেট্রিক টন

* বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর


উত্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১২
১. গ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১.খ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. ক