
*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-১২
১৯। ২০১১-১২ অর্থবছরে কত কোটি টাকার ওষুধ রপ্তানি হয়েছে?
ক. ২০ কোটি টাকার খ. ২৫ কোটি টাকার
গ. ৩০ কোটি টাকার ঘ. ৩৫ কোটি টাকার
২০। বাংলাদেশে পুরোনো শিল্প কোনটি?
ক. পাটশিল্প খ. চাশিল্প
গ. কাগজশিল্প ঘ. ওষুধশিল্প
২১। ১৯৩৩ সালে ব্রিটিশ যুগে কোথায় প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়?
ক. গোপালপুরে খ. চাঁদপুরে
গ. পাকশীতে ঘ. মির্জাপুরে
২২। বর্তমানে দেশে কয়টি চিনিকল আছে?
ক. ১৫টি খ. ১৭টি গ. ১৯টি ঘ. ২১টি
২৩। বর্তমানে বাংলাদেশে পোশাকশিল্পের সঙ্গে কত মানুষ জড়িত?
ক. ৩৫ লাখ খ. ৪০ লাখ
গ. ৪৭ লাখ ঘ. ৫১ লাখ
২৪। কত সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম প্রাকৃতিক গ্যাসভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫৩ সালে খ. ১৯৫৮ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬২ সালে
২৫। ছাতক সিমেন্ট কারখানা দিয়ে বাংলাদেশের সিমেন্টশিল্পের যাত্রা শুরু হয়েছে কত সালে?
ক. ১৯৩২ সালে খ. ১৯৩৩ সালে
গ. ১৯৩৭ সালে ঘ. ১৯৪০ সালে
২৬। স্বাবলম্বী কথাটির ব্যাখ্যা কী?
ক. যে কারও ওপর নির্ভর করে না
খ. যিনি পোশাকশিল্পে শ্রমিক হিসেবে কাজ করেন
গ. যাঁরা নির্মাণশ্রমিকের কাজ করেন
ঘ. যাঁরা বাস টার্মিনালে বোঝা বহন করেন
২৭। পোশাকশিল্পে অগ্রগতির কারণ—
i. অসংখ্য নারী শ্রমিকের অংশগ্রহণ
ii. বিদেশে ব্যাপক চাহিদা
iii. প্রশিক্ষণের সুব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i, ii
অধ্যায়-১৩
১। পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র রয়েছে?
ক. ১৭৬টি খ. ১৮১টি গ. ১৯০টি ঘ. ১৯৬টি
২। ওএইউ-এর সদস্যসংখ্যা কতটি?
ক. ৫৩টি খ. ৫৪টি গ. ৫৬টি ঘ. ৫৭টি
৩। একটি রাষ্ট্রের জন্য অপর একটি রাষ্ট্রের সহযোগিতার দরকার পড়ে কেন?
ক. নিজেদের উন্নয়নের জন্য
খ. ব্যক্তিবিশেষের উন্নয়নের জন্য
গ. আমলাদের উন্নয়নের জন্য
ঘ. জনপ্রতিনিধিদের উন্নয়নের জন্য
৪। নিচের কোনটি আঞ্চলিক সংস্থা?
ক. ওআইসি খ. আইএমএফ
গ. জাতিসংঘ ঘ. আসিয়ান
৫। গত শতকে পৃথিবীতে কয়টি মহাযুদ্ধ হয়েছিল?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৬। প্রথম মহাযুদ্ধ শুরু হয়েছিল কত সালে?
ক. ১৯১২ সালে খ. ১৯১৩ সালে
গ. ১৯১৪ সালে ঘ. ১৯১৫ সালে
৭। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছিল কত সালে?
ক. ১৯৩০ সালে খ. ১৯৩৩ সালে
গ. ১৯৩৯ সালে ঘ. ১৯৪৫ সালে
৮। জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস কেন গঠিত হয়েছিল?
ক. আঞ্চলিক শক্তি বৃদ্ধির জন্য
খ. বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য
গ. জাতিগত সংঘাত দূর করার জন্য
ঘ. আমেরিকার শক্তি বৃদ্ধির জন্য
৯। জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস কত সালে গঠিত হয়েছিল?
ক. ১৯১৪ সালে খ. ১৯১৫ সালে
গ. ১৯১৯ সালে ঘ. ১৯২০ সালে
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর