বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-১৩
১০। হিরোশিমা শহরটি কোন
দেশে অবস্থিত?
ক. রাশিয়ায় খ. জাপানে
গ. চীনে ঘ. ভারতে
১১। ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় অবস্থিত—
ক. ব্রাসেলসে খ. জেদ্দায়
গ. কায়রোয়
ঘ. জেনেভায়
১২। ইইউ দেশগুলোর একক মুদ্রার নাম কী?
ক. ইউরো খ. দিনার
গ. ডলার ঘ. দিরহাম
১৩। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ শুরু হয় কত সাল থেকে?
ক. ১৯১৯ খ. ১৯৩৯
গ. ১৯৪০ ঘ. ১৯৪১
১৪। জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের কত তারিখ?
ক. ১২ অক্টোবর খ. ১৫ অক্টোবর
গ. ১৬ অক্টোবর ঘ. ২৪ অক্টোবর
১৫। জাতিসংঘের মোট কতটি অঙ্গসংগঠন রয়েছে?
ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
১৬। কতটি দেশ নিয়ে শুরুতে জাতিসংঘ গঠিত হয়েছিল?
ক. ৭টি খ. ২২টি
গ. ৫০টি ঘ. ৫৬টি
১৭। জাতিসংঘের সদস্যসংখ্যা কতটি?
ক. ৫৭টি খ. ১৮০টি
গ. ১৯২টি ঘ. ১৯৩টি
১৮। জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
ক. কফি আনান খ. বান কি মুন
গ. হামারশোল্ড ঘ. ট্রিগভেলি
১৯। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৪ সালে
২০। জাতিসংঘের পতাকার রং কী?
ক. হালকা নীল খ. সাদা
গ. হালকা বেগুনি ঘ. হালকা সবুজ
২১। জলপাই পাতা কিসের প্রতীক?
ক. মানবতার প্রতীক
খ. শান্তির প্রতীক
গ. সংঘাতের প্রতীক
ঘ. সমঝোতার প্রতীক
২২। সব সদস্যরাষ্ট্রই জাতিসংঘের কোন পরিষদের সদস্য?
ক. সাধারণ পরিষদ
খ. নিরাপত্তা পরিষদ
গ. অছি পরিষদ
ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
২৩। সাধারণ পরিষদের প্রতিটি সদস্যরাষ্ট্রের কতটি ভোট রয়েছে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
২৪। সাধারণত বছরে কতবার সাধারণ পরিষদের অধিবেশন বসে?
ক. ৪ বার খ. ৩ বার
গ. ২ বার ঘ. ১ বার
২৫। সাধারণ পরিষদের কাজ—
i. শান্তি-সম্পর্কিত বিষয় নিয়ে
ii. নিরাপত্তা-সম্পর্কিত বিষয় নিয়ে
iii. মানবাধিকার-সম্পর্কিত বিষয় নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii
গ. i, ii ও iii ঘ. iii
২৬। নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা কতটি?
ক. ৫টি খ. ১০টি
গ. ১৫ টি ঘ. ৫৪টি
২৭। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতটি?
ক. ৫টি খ. ১০টি
গ. ১১ টি ঘ. ১৫টি
২৮। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতটি?
ক. ৫টি খ. ১০টি
গ. ১১টি ঘ. ১৫টি
২৯। কতজন বিচারক নিয়ে আন্তর্জাতিক
আদালত গঠিত?
ক. ১০ জন খ. ১১ জন
গ. ১২ জন ঘ. ১৫ জন
৩০। আন্তর্জাতিক আদালত কোন শহরটিতে অবস্থিত?
ক. জেনেভা খ. হেগ
গ. রোম ঘ. নিউইয়র্ক
৩১। জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর?
ক. ৩ বছর খ. ৪ বছর
গ. ৫ বছর ঘ. ৬ বছর
৩২। বর্তমান পৃথিবীতে কোনো রাষ্ট্রই কোনটি ছাড়া চলতে পারে না?
ক. সহযোগিতা খ. প্রতিহিংসা
গ. শক্তিমত্তা
ঘ. মনোবল
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১৩
১০. খ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. গ ২৬. গ ২৭. ক ২৮. খ ২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. ক
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর