বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি  প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২

২৫। ১৯৭১ সালের মার্চ মাসের কোন তারিখে পাকিস্তানি বাহিনী নৃশংস গণহত্যা শুরু করে?

ক. ৭ মার্চ খ. ২৬ মার্চ

গ. ২৫ মার্চ ঘ. ১৭ মার্চ

২৬। পাকিস্তানি বাহিনী কর্তৃক ২৫ মার্চ রাতে বাঙালির ওপর পরিচালিত হত্যাকাণ্ডের নাম কী?

ক. অপারেশন রিবেল হান্ট

খ. অপারেশন জ্যাকপট

গ. অপারেশন সার্চলাইট

ঘ. অপারেশন এন্টি ফ্রিডম

২৭। ‘চরমপত্র’ হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কর্তৃক প্রচারিত জনপ্রিয়—

ক. একটি অনুষ্ঠান খ. একটি বই

গ. একটি সিনেমা ঘ. একটি গল্পের নাম

২৮। ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?

ক. ১৭ এপ্রিল খ. ১০ এপ্রিল

গ. ১ এপ্রিল ঘ. ১৫ আগস্ট

২৯। ভারত ১৯৭১ সালের কত তারিখ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

ক. ৬ ডিসেম্বর খ. ৭ ডিসেম্বর

গ. ২৪ জানুয়ারি ঘ. ১৪ আগস্ট

৩০। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়—

ক. ১০ এপ্রিল খ. ১১ এপ্রিল

গ. ১৭ এপ্রিল ঘ. ১০ জুন

৩১। কে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

গ. মনসুর আহমেদ

ঘ. তাজউদ্দীন আহমদ    

৩২। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন—

ক. এ এইচ এম কামারুজ্জামান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. খন্দকার মোশতাক আহমেদ

ঘ. এম মনসুর আলী

৩৩। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

ক. জেনারেল নিয়াজী

খ. কর্নেল এম এ জি ওসমানী

গ. মেজর জিয়াউর রহমান

ঘ. খন্দকার মোশতাক আহমেদ 

৩৪। মুজিবনগর সরকারের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য মন্ত্রণালয়ের সংখ্যা ছিল—

ক. ৪টি খ. ৬টি

গ. ১০টি ঘ. ১২টি

৩৫। মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে ১৯৭১ সালের ১১ এপ্রিল দেশকে পুনরায় কতটি সেক্টরে বিভক্ত করা হয়?

ক. ১১টি খ. ১০টি

গ. ৫টি ঘ. ৪টি

৩৬। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার ব্রিগেড ফোর্স গঠন করে—

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

৩৭। কাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়?

ক. সর্বস্তরের বাঙালি খ. ইপিআর বাহিনী

গ. নৌবাহিনী ঘ. গেরিলা বাহিনী

৩৮। কাদের নিয়ে মুজিব বাহিনী গঠিত?

ক. আমলাদের খ. শ্রমিকদের

গ. ছাত্রছাত্রীদের ঘ. পেশাজীবীদের 

৩৯। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কখন চালু হয়?

ক. ১৭ মার্চ, ১৯৭১

খ. ২৫ মার্চ, ১৯৭১

গ. ১০ এপ্রিল, ১৯৭১

ঘ. ২৬ মার্চ, ১৯৭১

৪০। গণপরিষদে সংবিধান গৃহীত হয় কবে?

ক. ১২ অক্টোবর, ১৯৭১

খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১

গ. ৪ নভেম্বর, ১৯৭২

ঘ. ৪ নভেম্বর, ১৯৭১

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর