বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১০
২৮। কিশোর অপরাধীরা কীভাবে মেয়েদের উত্ত্যক্ত করে?
ক. তাদের সম্মান জানিয়ে কথা বলে
খ. তাদের প্রতি অশ্লীল উক্তি করে
গ. তাদের সঙ্গে মার্জিত আচরণ করে
ঘ. তাদের স্কুল পর্যন্ত পৌঁছে দেয়
২৯। বখাটে কিশোরদের অন্যায় আবদারে মেয়েরা সাড়া না দিলে তারা কী ধরনের সমস্যার মুখোমুখি হয়?
i. শারীরিক নির্যাতনের
ii. অপহরণের iii. অ্যাসিড নিক্ষেপের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i, ii ও iii ঘ. i ও iii
৩০। কীভাবে কিশোরদের অপরাধ থেকে ফিরিয়ে রাখা যেতে পারে?
ক. কিশোরদের অপরাধপ্রবণতার ধরন সম্পর্কে অভিভাবকেরা সচেতন থাকলে
খ. কিশোরদের অপরাধপ্রবণতার ধরন সম্পর্কে অভিভাবকেরা অসচেতন থাকলে
গ. কিশোরদের অপরাধপ্রবণতা রোধে কোনো ব্যবস্থা না নিলে
ঘ. কিশোর অপরাধীদের মুক্তভাবে কাজ করার সুযোগ করে দিলে
৩১। কিশোর অপরাধীদের অপরাধজগত্ থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে অভিভাবকদের যে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে তা হলো—
ক. পরিবারে তাদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে
খ. চলাফেরায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে
গ. সাথিদের ব্যাপারে খোঁজখবর না নেওয়া
ঘ. ইচ্ছেমতো চলার সুযোগ দিতে হবে
৩২। কিশোরদের অপরাধপ্রবণতা রোধে কোন কাজটি করতে হবে?
ক. অভিভাবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
খ. পরিবারের সদস্যসংখ্যা যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখা
গ. পরিবারে সবাই একসঙ্গে কাজ করা
ঘ. পরিবারে একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বসবাস করা
৩৩। কোনটি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে?
ক. বিদ্যালয় খ. গ্রামের পরিবেশ
গ. শহরের পরিবেশ ঘ. বস্তির পরিবেশ
৩৪। শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন?
ক. পাঠাগার খ. ব্যায়ামাগার
গ. বিদ্যালয় ঘ. পাঠাগার ও ব্যায়ামাগার
৩৫। শিশু-কিশোরের মানসিক বিকাশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য কোন কাজটি করতে হবে?
ক. সুশিক্ষা দান খ. খেলতে না দেওয়া
গ. পড়তে না দেওয়া ঘ. ভিডিও দেখা
৩৬। শিশু-কিশোরেরা যাতে খারাপ পথে না যায়, সে জন্য কাকে বেশি সতর্ক থাকতে হবে?
ক. শিক্ষককে খ. অভিভাবককে
গ. বন্ধুকে ঘ. মামাকে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-১০
২৮. খ ২৯. গ ৩০. ক ৩১. ক ৩২. ক ৩৩. ক ৩৪. ঘ ৩৫. ক ৩৬. খ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর