বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১০
৪৮. মাদকাসক্তির বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়?
ক. ধর্মীয় শিক্ষার মাধ্যমে
খ. নৈতিক মূল্যবোধ শিক্ষার মাধ্যমে
গ. অপরাধীর শাস্তি নিশ্চিত করে
ঘ. ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শিক্ষার মাধ্যমে
৪৯. মাদক প্রতিরোধে আন্দোলন গড়ে তোলা যায়—
i. গণসচেতনতা সৃষ্টি করে
ii. রেডিও, টেলিভিশন, সংবাদপত্রে প্রচারণার মাধ্যমে
iii. মসজিদ-মন্দিরে নৈতিকতা শিক্ষার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i, ii ও iii ঘ. i ও iii
৫০. মাদকাসক্তি প্রতিরোধে নিচের কোন ব্যবস্থাটি নিতে হবে?
ক. নেশা ও মাদকের ব্যাপারে জনগণকে উত্সাহিত করতে হবে
খ. ধূমপান ও নেশাজাতীয় দ্রব্যের উত্পাদন বন্ধ করতে হবে
গ. ধূমপান ও নেশাজাতীয় দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করতে হবে
ঘ. তামাক চাষে কৃষকদের সহযোগিতা করতে হবে।
অধ্যায়-১১
১. বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার প্রধান একটি অংশ এ দেশের কোথায় বাস করে?
ক. দক্ষিণ-পূর্বাংশের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে
খ. ভোলা, ঝালকাঠি ও পটুয়াখালীতে
গ. রাজশাহী, দিনাজপুর ও ফেনীতে
ঘ. কিশোরগঞ্জ, নবাবগঞ্জ ও বাগেরহাটে
২. রাখাইনরা কোথায় বাস করে?
ক. সিলেট খ. কক্সবাজার
গ. বরগুনা ঘ. রাঙামাটি
৩. বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা কোন জনগোষ্ঠীর লোক?
ক. আরবীয় খ. মঙ্গোলীয়
গ. ভারতীয় ঘ. ককেশীয়
৪. নিচের কোনটি বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক. রেড ইন্ডিয়ান খ. বম গ. শূদ্র ঘ. বৈশ্য
৫. ময়মনসিংহ অঞ্চলে নিচের কোন ক্ষুদ্র জনগোষ্ঠী বাস করে?
ক. মণিপুরি খ. খাসিয়া গ. কোচ ঘ. চাকমা
৬. সিলেট অঞ্চলে নিচের কোন উপজাতি বাস করে?
ক. গারো খ. হাজং গ. মণিপুরি ঘ. মালো
৭. খাসিয়া উপজাতি কোথায় বাস করে?
ক. ময়মনসিংহ খ. সিলেট
গ. বরগুনা ঘ. চট্টগ্রাম
৮. বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনায় কারা বসবাস করে?
ক. মণিপুরি খ. রাখাইন গ. খাসিয়া ঘ. চাকমা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১০
৪৮. ঘ ৪৯. গ ৫০. খ
অধ্যায়-১১
১. ক ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. খ ৮. খ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর