বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১১
৯. বাংলাদেশে বসবাসকারী প্রধান ক্ষুদ্র জাতিসত্তা কোনটি?
ক. মারমা খ. চাকমা গ. খাসিয়া ঘ. মণিপুরি
১০. বাংলাদেশে বসবাসকারী প্রধান ক্ষুদ্র জাতিসত্তা নিচের কোন জেলায় বাস করে?
ক. কক্সবাজার খ. বান্দরবান
গ. খাগড়াছড়ি ঘ. সিলেট
১১. নৃ-তাত্ত্বিক বিচারে চাকমারা কোন জনগোষ্ঠীর লোক?
ক. ককেশীয় খ. মঙ্গোলীয়
গ. ইরানি ঘ. ভারতীয়
১২. বাংলাদেশের বাইরে চাকমারা কোথায় বাস করে?
ক. পশ্চিমবঙ্গে খ. মিজোরামে
গ. তুর্কিস্তানে ঘ. কাবুলে
১৩. অরুণাচল কোথায় অবস্থিত?
ক. ভারতে খ. নেপালে
গ. মিয়ানমারে ঘ. শ্রীলঙ্কায়
১৪. বিজু কী?
ক. পোশাকের নাম খ. খাবারের নাম
গ. চাকমাদের শ্রেষ্ঠ উত্সবের নাম
ঘ. চাকমাদের খেলার নাম
১৫. সূর্যবংশী বর্মণ কী?
ক. একজন বিখ্যাত ব্যক্তির নাম
খ. একজন যোদ্ধার নাম
গ. ক্ষুদ্র জাতিসত্তার নাম
ঘ. একজন বিখ্যাত দেবতা
১৬. চাকমা সমাজের মূল অংশ কোনটি?
ক. সমিতি খ. পরিবার গ. গ্রাম ঘ. মহল্লা
১৭. কতগুলো চাকমা পরিবার নিয়ে কী গঠিত হয়?
ক. আদাম খ. মৌজা গ. সমিতি ঘ. ক্লাব
১৮. পাড়ার প্রধানকে কী বলা হয়?
ক. হেডম্যান খ. পণ্ডিত
গ. চেয়ারম্যান ঘ. পাড়াগুরু
১৯. কতগুলো পাড়া নিয়ে কী গঠিত হয়?
ক. বড় পাড়া খ. মৌজা গ. সমিতি ঘ. ক্লাব
২০. হেডম্যানের কাজ হলো মৌজার—
ক. শান্তি-শৃঙ্খলা রক্ষা করা
খ. শিক্ষার সুযোগ নিশ্চিত করা
গ. চুরি বন্ধ করা
ঘ. নারী নির্যাতন বন্ধ করা
২১. কয়েকটি মৌজা নিয়ে কী গঠিত হয়?
ক. চাকমা সার্কেল খ. চাকমা সংঘ
গ. চাকমা ক্লাব ঘ. চাকমা সমিতি
২২. চাকমা সার্কেলের প্রধান হলেন—
ক. চাকমা রানি খ. চাকমা রাজা
গ. চাকমা বাদশাহ ঘ. চাকমা সম্রাট
২৩. চাকমা সমাজে রাজার পদটি হলো—
ক. নির্বাচনভিত্তিক খ. বংশানুক্রমিক
গ. পাড়ার সিদ্ধান্ত মোতাবেক
ঘ. মৌজার সিদ্ধান্ত মোতাবেক
২৪. চাকমা পরিবারে প্রধান কে?
ক. পিতা খ. মাতা
গ. জ্যেষ্ঠ পুত্র ঘ. বড় মেয়ে
২৫. চাকমাদের জীবিকার প্রধান উপায় কী?
ক. মাছ চাষ খ. পশু পালন
গ. কৃষিকাজ ঘ. চাকরি
২৬. যে পদ্ধতিতে চাকমারা চাষ করে তাকে কী বলে?
ক. হালচাষ খ. জুম
গ. লাভজনক চাষ ঘ. কুম
২৭. চাকমারা কোন ধর্মের অনুসারী?
ক. ইসলাম খ. হিন্দু গ. খ্রিষ্টান ঘ. বৌদ্ধ
২৮. কিয়াং কী?
ক. সভাকক্ষ খ. হিন্দুদের মন্দির
গ. বৌদ্ধমন্দির ঘ. বৌদ্ধপ্রাসাদ
২৯. বৈশাখী পূর্ণিমা ও মাঘী পূর্ণিমা কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান?
ক. হিন্দু খ. খ্রিষ্টান গ. বৌদ্ধ ঘ. মুসলিম
৩০. চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম—
i. পিনোন ii. হাদি iii. সালোয়ার
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii গ. iii ঘ. i ও ii
৩১. চাকমাদের প্রধান খাদ্য কী?
ক. রুটি খ. যব গ. ভাত ঘ. মাছ
৩২. চাকমাদের প্রিয় খাদ্য কী?
ক. ভাত ও মাছ খ. ভাত ও মাংস
গ. শাকসবজি ঘ. বাঁশ কোড়ল
৩৩. কোন ক্ষুদ্র জাতিসত্তা সবচেয়ে বেশি শিক্ষিত?
ক. চাকমা খ. মারমা গ. খাসিয়া ঘ. মণিপুরি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১১
৯. খ ১০. খ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. ক ২১. ক ২২. খ ২৩. খ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. ঘ ২৮. গ ২৯. গ ৩০. ঘ ৩১. গ ৩২. ঘ ৩৩. ক
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর