বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. কয়েক বছর আগেও আমাদের দেশে খাদ্যঘাটতি ছিল। তখন কী পরিমাণ খাদ্যঘাটতি ছিল?
ক. প্রায় ১৫ লাখ টন
খ. প্রায় ১৩ লাখ টন
গ. প্রায় ২০ লাখ টন
ঘ. প্রায় ২৫ লাখ টন
উত্তর: ঘ. প্রায় ২৫ লাখ টন
২. কারিগরি প্রশিক্ষণের ফলে নতুন কিসের বিকাশ লাভ করে থাকে?
ক. শিক্ষার খ. কৃষির
গ. ব্যবসার ঘ. শিল্পের
উত্তর: ঘ. শিল্পের
৩. অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচের কোন সম্পদটি সবচেয়ে বেশি প্রয়োজন?
ক. শিল্পের যন্ত্রপাতি খ. অবকাঠামোগত উন্নয়ন
গ. পোশাক ঘ. মূলধন
উত্তর: ক. শিল্পের যন্ত্রপাতি
৪. জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশে প্রায় কত মানুষ গৃহহীন?
ক. ১৫ লাখ খ. ১০ লাখ
গ. ১২ লাখ ঘ. ১৩ লাখ
উত্তর: খ. ১০ লাখ
৫. প্রতিবছর প্রায় কত মানুষ মোট জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে?
ক. ২৫ লাখ খ. ২৭ লাখ
গ. ৩০ লাখ ঘ. ৩৩ লাখ
উত্তর: গ. ৩০ লাখ
৬. আমাদের সমাজের অগ্রগতির অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো—
ক. ধনসম্পদ খ. ব্যবসা-বাণিজ্য
গ. ভালো যাতায়াতব্যবস্থা ঘ. শিক্ষা
উত্তর: ঘ. শিক্ষা
৭. শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরিত করা যায়—
ক. লেখাপড়া শিখিয়ে
খ. বেশি বেশি কাজ করিয়ে
গ. শিশু বয়স থেকে কাজ করিয়ে
ঘ. বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে
উত্তর: ঘ. বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে
৮. অনেক শিশু লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে কেন?
ক. বিদ্যালয়ের পরিবেশের কারণে
খ. শিশুকে পরিবারের কাজে সাহায্য করতে হয় বলে
গ. শিক্ষকের মারধরের ভয়ে
ঘ. খেলাধুলা করার জন্য
উত্তর: খ. শিশুকে পরিবারের কাজে সাহায্য করতে হয় বলে
১০. পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে কেন?
ক. প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করায়
খ. গোসল করায়
গ. পানিতে বাতাসে ধুলাবালু পড়ায়
ঘ. পানিতে মাছ থাকায়
উত্তর: ক. প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করায়
১১. দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কোনটি?
ক. শিক্ষিত ব্যক্তি খ. শ্রমিক
গ. যুবক ঘ. দক্ষ জনশক্তি
উত্তর: ঘ. দক্ষ জনশক্তি
১২. কীভাবে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারি?
ক. ব্যবসা করে
খ. কৃষিকাজ করে
গ. চাকরি করে
ঘ. দক্ষ জনসম্পদ রপ্তানি করে
উত্তর: ঘ. দক্ষ জনসম্পদ রপ্তানি করে

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা