বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৫ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

# সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: কেন আমাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি হয়?
উত্তর: অধিক জনসংখ্যার ফলে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণে পরিবারের ওপর চাপ সৃষ্টি হয়।
প্রশ্ন: বাংলাদেশে কয়েক বছর আগেও বছরে কী পরিমাণ খাদ্য আমদানি করতে হতো?
উত্তর: কয়েক বছর আগেও বাংলাদেশে বছরে প্রায় ২৫ লাখ টন খাদ্য আমদানি করতে হতো।
প্রশ্ন: কী কারণে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে?
উত্তর: অতিরিক্ত জনসংখ্যার জন্য প্রতিবছর কৃষিজমিতে বাড়তি বসতবাড়ি স্থাপন করা হয়। এ কারণে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে।
প্রশ্ন: স্বাস্থ্যসেবার মাধ্যমে কীভাবে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে?
উত্তর: রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়িয়ে দিলে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।
প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে ঘরবাড়ি তৈরি করায় আমরা পরিবেশের কী ক্ষতি করছি?
উত্তর: অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঘরবাড়ি তৈরি করার জন্য আমরা বন উজাড় করছি, গাছপালা কেটে বাড়ি তৈরি করে ও জ্বালানির জন্য গাছের লাকড়ি ব্যবহার করে পরিবেশেরও ক্ষতি করছি।
প্রশ্ন: কৃষিজমি কমে যাওয়ার ব্যাপারে কেন আমাদের সতর্ক থাকতে হবে?
উত্তর: অপরিকল্পিতভাবে কৃষিজমির ওপর বসতি স্থাপন করা হলে কৃষিজমির পরিমাণ কমে যাবে। ফলে ভবিষ্যতে আবার খাদ্যঘাটতি দেখা দিতে পারে। এ জন্য আমাদের সতর্কতার সঙ্গে বসতি স্থাপন করতে হবে।
প্রশ্ন: মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, চিকিত্সা, শিক্ষা ও বাসস্থান—এই চাহিদাগুলো পূরণে অন্যতম সমস্যা কী?
উত্তর: মৌলিক চাহিদা পূরণে অন্যতম সমস্যা হলো, পরিবারের ওপর অধিক জনসংখ্যার প্রভাব।
প্রশ্ন: জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশের গৃহহীন লোকের সংখ্যা কত?
উত্তর: জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশের গৃহহীন লোকের সংখ্যা প্রায় ১০ লাখ।
প্রশ্ন: প্রতিবছর কত মানুষ মোট জনসংখ্যার সঙ্গে যোগ হচ্ছে?
উত্তর: প্রতিবছর প্রায় ৩০ লাখ মানুষ মোট জনসংখ্যার সঙ্গে যোগ হচ্ছে?
প্রশ্ন: গৃহহীন মানুষ কেন শহরে চলে আসে?
উত্তর: সবার জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের পক্ষে অনেক কঠিন। তাই নিরাপত্তা আর কাজের খোঁজে এসব গৃহহীন মানুষ শহরে চলে আসে।
প্রশ্ন: শিল্পের প্রসার ঘটাতে কী করণীয়?
উত্তর: কারিগরি শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধন করলে শিল্পের প্রসার ঘটবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা