বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৯
১. আমাদের দেশে আগে পরিবারগুলো কীরূপ ছিল?
ক. একান্নবর্তী
খ. একক পরিবার
গ. বহুপতি পরিবার
ঘ. অণু পরিবার
২. প্রবীণেরা মূলত কী?
ক. আরামপ্রিয় খ. অক্ষম
গ. মূল্যবান মানবসম্পদ ঘ. মূূল্যহীন
৩. প্রকৃতির নিয়মে মানুষ একসময় কী হয়?
ক. ধনী খ. গরিব
গ. বুড়ো ঘ. স্বাস্থ্যবান
৪. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স কত বছর?
ক. ৫৮ খ. ৬০ গ. ৬৩ ঘ. ৬৫
৫. উন্নত দেশগুলোতে ‘সিনিয়র সিটিজেন’ হিসেবে গণ্য হন কারা?
ক. প্রবীণেরা
খ. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা
গ. শিল্পী ও সাহিত্যিক
ঘ. রাজনীতিবিদ
৬. উন্নত দেশগুলোতে—
i. ৬০ বা ৬৫ বছর বয়সীদের প্রবীণ বলে গণ্য করা হয়
ii. প্রবীণদের সম্মান ও বিভিন্ন সুযোগ দেওয়া হয়
iii. প্রবীণদের সমাজের বোঝা মনে করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. প্রবীণেরা আমাদের কী দিয়ে সাহায্য করতে পারেন?
ক. জ্ঞান খ. অর্থ গ. সম্পদ ঘ. মনোবল
৮. বিচারপতির ক্ষেত্রে অবসরের বয়সসীমা কত বছর?
ক. ৬০ খ. ৬২ গ. ৬৫ ঘ. ৬৮
৯. একসময় আমাদের দেশের পরিবারগুলো কেমন ছিল?
ক. ছোট খ. অণু
গ. একান্নবর্তী ঘ. যৌথ
১০. অনেক সময় প্রবীণদের কী হিসেবে গণ্য করা হয়?
ক. আশীর্বাদ খ. মানবসম্পদ
গ. সম্মানিত ব্যক্তি ঘ. বোঝা
১১. সমাজের যে শ্রেণির মানুষের বিশেষ অধিকার থাকা দরকার—
i. নারী ii. শিশু iii. প্রবীণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
যুবক বয়সে ইকবাল সাহেবের ক্ষমতা, প্রভাব, অর্থ সবই ছিল। এখন অসুস্থ, সহায়-সম্বল, প্রভাব-প্রতিপত্তি সব হারিয়ে তিনি নিঃসঙ্গ এক অজানা পথের পথিক।
১২. ইকবাল সাহেবের এরূপ পরিস্থিতির কারণ—
i. মনস্তাত্ত্বিক
ii. অর্থনৈতিক
iii. শারীরিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ইকবাল সাহেবের এরূপ সমস্যা কীভাবে সমাধান করা যায়?
ক. নিয়মিত ডাক্তার দেখিয়ে
খ. শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে
গ. সামাজিক পদমর্যাদা প্রদান করে
ঘ. আর্থিকভাবে সহায়তা দিয়ে
১৪. প্রবীণেরা কাদের ওপর নির্ভর করেন?
ক. নিজ সন্তান খ. সমাজ
গ. রাষ্ট্র ঘ. প্রতিবেশী
১৫. ছোট কর্মজীবী পরিবারে প্রবীণদের কাজ কোনটি?
ক. উপার্জন করা
খ. সক্রিয় অবসরে থাকা
গ. ঘুমানো ঘ. গল্প-গুজব করা
১৬. আমাদের সমাজে প্রবীণেরা অবহেলা বা উপেক্ষার শিকার হন কেন?
ক. সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে
খ. উপার্জনের কাজ থেকে অবসর গ্রহণ করায়
গ. বেশি বয়স হওয়ায়
ঘ. শারীরিক অসুস্থতায়
১৭. মূল্যবোধের বিপর্যয়, নৈতিক শিক্ষার অভাব ও বিদেশি সংস্কৃতির প্রভাবে প্রবীণেরা কোন ধরনের সমস্যায় পড়ছেন?
ক. মনস্তাত্ত্বিক
খ. অর্থনৈতিক
গ. সামাজিক-সাংস্কৃতিক
ঘ. পারিবারিক
১৮. বর্তমানে একান্নবর্তী পরিবার ভেঙে ছোট পরিবার সৃষ্টি হচ্ছে। এর ফলে—
i. পরিবারে বাবা-মা বা শ্বশুর-শাশুড়ির স্থান থাকছে না
ii. পরিবারের প্রবীণেরা কোণঠাসা হয়ে পড়ছেন
iii. প্রবীণদের সেবাযত্নের লোকের অভাব ঘটছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৯. কারা আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারেন?
ক. প্রবীণেরা খ. নবীনেরা
গ. যুবকেরা ঘ. শিশুরা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৯
১. ক ২. গ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. ক ৮. গ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. ক
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর