*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৯
২০. কারা নানা রকম অবহেলা ও উপেক্ষার শিকার হন?
ক. যুবকেরা খ. শিশুরা
গ. প্রবীণেরা ঘ. মধ্য বয়সীরা
২১. প্রবীণের কোন দিকটি সমাজের জন্য প্রয়োজনীয়?
ক. জ্ঞান ও অভিজ্ঞতা খ. বয়স
গ. উপার্জন ঘ. ভোট
২২. প্রবীণ বয়সের স্মৃতিভ্রমতা কোন সমস্যা?
ক. সামাজিক খ. মনস্তাত্ত্বিক
গ. পারিবারিক ঘ. অর্থনৈতিক
২৩. কোনটি প্রবীণদের মধ্যে হীনম্মন্যতার সৃষ্টি করে?
ক. অন্যের ওপর নির্ভরশীলতা খ. শারীরিক দুর্বলতা
গ. পরিবেশগত বিপর্যয় ঘ. চিকিত্সার অপর্যাপ্ততা
২৪. হীনম্মন্যতা প্রবীণদের কোন ধরনের সমস্যা বলে তুমি মনে করো?
ক. সাংস্কৃতিক খ. পারিবারিক
গ. সামাজিক ঘ. মনস্তাত্ত্বিক
২৫. প্রবীণ ব্যক্তিদের সমস্যা—
i. অর্থনৈতিক ii. সামাজিক-সাংস্কৃতিক iii. মনস্তাত্ত্বিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii গ. i, ii ও iii
২৬. তোমার বাবার বয়স আনুমানিক ৬৫ বছর। ইদানীং তিনি চরম নিঃসঙ্গতায় ভুগছেন। এ অবস্থায় তোমার কর্তব্য কী?
ক. সঠিক পরিচর্যা ও বিশ্রামের ব্যবস্থা করা
খ. বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া
গ. চিকিত্সার ব্যবস্থা করা
ঘ. আর্থিকভাবে সহায়তা করা
২৭. প্রবীণেরা মূল্যবান মানবসম্পদ। এই প্রবীণদের মর্যাদা প্রদানে প্রথম কী করা উচিত?
ক. দৃষ্টিভঙ্গির পরিবর্তন
খ. সামাজিক ব্যবস্থার পরিবর্তন
গ. রাষ্ট্রীয় নিয়ম পরিবর্তন
ঘ. আন্তর্জাতিক নিয়ম পরিবর্তন
২৮. পরিবার ও সমাজে প্রবীণদের কোণঠাসা অবস্থা তাঁদের মধ্যে কিসের জন্ম দেয়?
ক. পক্ষপাতিত্বের খ. হীনম্মন্যতার
গ. দুর্বলতার ঘ. নিঃসঙ্গতার
২৯. প্রবীণ বয়সে কী ধরনের সমস্যা সৃষ্টি হয়?
ক. স্মৃতিশক্তি বাড়ে
খ. রোগব্যাধি বাসা বাঁধে
গ. দৃষ্টিশক্তি বাড়ে
ঘ. শ্রবণশক্তি বাড়ে
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আরিফ সেরা কুস্তিগির ছিলেন। পরিবার ও সমাজে তাঁর যশ-খ্যাতি ছিল অনেক। বয়সের ভারে তিনি এখন ভারাক্রান্ত। ছেলেমেয়েরা নিজ নিজ পরিবার ও সন্তানসন্ততি নিয়ে ব্যস্ত। সমাজের মানুষও তাঁকে আর তেমন গুরুত্বের সঙ্গে নেয় না।
৩০. উন্নত ও অনুন্নত রাষ্ট্রে আরিফের মতো বয়সীদের অধিকার প্রাপ্তিতে কী আছে?
ক. পার্থক্য আছে খ. পার্থক্য নেই
গ. সমান সুযোগ-সুবিধা ঘ. সামান্য পার্থক্য বিদ্যমান
৩১. আরিফের ক্ষেত্রে প্রযোজ্য—
i. তিনি যৌবনকালে অবদান রেখেছেন
ii. তিনি মূল্যবান মানবসম্পদ
iii. তিনি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
৩২. ‘প্রবীণ দিবস’ ঘোষণা করেছে কোন সংস্থা?
ক. ওআইসি খ. জাতিসংঘ
গ. ইউনেসকো ঘ. ইউনিসেফ
৩৩. সম্প্রতি কোনো কোনো পেশাজীবীর জন্য অবসরের বয়সসীমা বাড়িয়ে কত বছর করা হয়েছে?
ক. ৫৮ খ. ৬০ গ. ৬৩ ঘ. ৬৫
৩৪. পৃথিবীর কোথায় প্রবীণদের নানা রকম সুযোগ-সুবিধা আছে?
ক. উন্নত দেশে খ. অনুন্নত দেশে
গ. উন্নয়নশীল দেশে ঘ. প্রগতিশীল দেশে
৩৫. প্রবীণদের মনস্তাত্ত্বিক সমস্যার ক্ষেত্রে কোনটি বাড়তি সমস্যার সৃষ্টি করে?
ক. স্মৃতিবিভ্রম খ. শ্রবণশক্তি হ্রাস
গ. শারীরিক সক্ষমতা ঘ. দৃষ্টিহীনতা
৩৬. আমাদের দেশে কোন বয়সীদের প্রবীণ হিসেবে গণ্য করা হয়?
ক. পঞ্চাশোর্ধ্ব খ. ষাটোর্ধ্ব
গ. পঁয়ষট্টি-ঊর্ধ্ব ঘ. সত্তর বা তার বেশি
৩৭. উন্নত দেশগুলোতে ‘সিনিয়র সিটিজেন’ কোন বয়সীরা?
ক. ৫৫ ও ৬০ খ. ৬০ বা ৬৫
গ. ৬৫ বা ৭০ ঘ. ৭০ বা ৭৫
৩৮. আমাদের দেশে কোনটির কারণে অনেকে সর্বস্বান্ত হন?
ক. নদীভাঙন খ. ভূমিকম্প
গ. অগ্ন্যুত্পাত ঘ. দাবানল
৩৯. কোন ধরনের পরিবারে প্রবীণেরা কর্তৃত্ব লাভ করতেন?
ক. একান্নবর্তী পরিবারে খ. একক পরিবারে
গ. ছোট পরিবারে ঘ. অণু পরিবারে
৪০. বর্তমান সময়ের ছোট পরিবারে থাকছে—
i. স্বামী-স্ত্রী ii. ছেলে-মেয়ে iii. কাজের লোক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৯
২০. গ ২১. ক ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. গ ২৬. ক ২৭. ক ২৮. খ ২৯. খ ৩০. ক ৩১. ঘ ৩২. খ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. ক ৩৬. খ ৩৭. খ ৩৮. ক ৩৯. ক ৪০. ঘ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর