* অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। এ অধ্যায়ে বাংলাদেশের কৃষি ও শিল্পের ওপর আলোচনা করা হয়েছে।
অল্প কথায় উত্তর দাও।
প্রশ্ন: আমাদের দেশের পাঁচটি শস্যের নাম লেখো।
উত্তর: বাংলাদেশের প্রধান পাঁচটি শস্য হলো—
১. ধান ২. গম ৩. ডাল ৪. আলু ৫. তৈলবীজ
প্রশ্ন: বাংলাদেশের তিনটি বৃহত্ শিল্পের নাম লেখো।
উত্তর: বাংলাদেশের তিনটি বৃহত্ শিল্প হলো—
১. বস্ত্রশিল্প ২. পোশাকশিল্প ৩. পাটশিল্প
প্রশ্ন: বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখো।
উত্তর: বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম হলো—
১. কাঠশিল্প ২. মৃিশল্প ৩. কাঁসাশিল্প
প্রশ্নগুলোর উত্তর দাও।
প্রশ্ন: বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কীভাবে সহায়তা করে?
উত্তর: কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এভাবে কৃষি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে থাকে। যেসব কৃষিপণ্য আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি করা হয় তা হলো:
১. চা: বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম রয়েছে। চা রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে।
২. পাট: পাট আমাদের অর্থকরী ফসল। পাট ও পাটের তৈরি পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়।
৩. তামাক: বাংলাদেশে উত্পন্ন তামাকের বেশির ভাগই বিদেশে রপ্তানি করা হয়।
৪. আলু: দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু দেশের বাইরে রপ্তানি করা হয়।
বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে তুলা, রেশম, সুপারি ও রাবার উল্লেখযোগ্য।
প্রশ্ন: আবহাওয়া ও জলবায়ু, মাটি ও ভোক্তার চাহিদা কীভাবে ফসলের চাষকে প্রভাবিত করে; লেখো।
উত্তর: আবহাওয়া ও জলবায়ু, মাটি ও ভোক্তার চাহিদা নানাভাবে ফসলের চাষকে প্রভাবিত করে। নিচে তা আলোচনা করা হলো:
আবহাওয়া ও জলবায়ু: বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও অগভীর জলাভূমি ধান চাষের উপযোগী। শীতকালে গমের চাষ করা হয়। আমাদের জলবায়ু পাট চাষের জন্য বিশেষভাবে উপযোগী। এভাবেই আবহাওয়া ও জলবায়ু আমাদের দেশের বিভিন্ন ফসল উত্পাদনে বিশেষ ভূমিকা রাখে।
মাটি: আমাদের দেশের উর্বর দো-আঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। একইভাবে তৈলবীজ, মসলা, ধান, গম, ডাল, পাট, চা, তামাক ইত্যাদি দেশের বিভিন্ন অঞ্চলে মাটির ভিন্নতার কারণে ভালো জন্মে।
ভোক্তার চাহিদা: ভোক্তার চাহিদার ওপর ফসল ফলানোর হার নির্ভর করে। বাংলাদেশের চায়ের বিশেষ চাহিদা থাকায় এটি উত্পাদনের হার বেশি। তা ছাড়া পাটের তৈরি পণ্যের বিশেষ চাহিদা রয়েছে। ধান, ডাল, তৈলবীজ, মসলা প্রভৃতি উত্পাদন কম হওয়ায় বিদেশ থেকে আমদানি করা হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা