বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

১. সীমিত সম্পদ থেকে অনেক কিছু তৈরি করার জন্য করতে হবে—
ক. পুঁজি বিনিয়োগ খ. শিল্পায়ন
গ. সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন
ঘ. বিদেশি বিনিয়োগ
২. প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝায়?
ক. সমাজ থেকে প্রাপ্ত বস্তু
খ. গাছগাছালি থেকে প্রাপ্ত বস্তু
গ. চাহিদা মেটাতে পারে না এমন বস্তু
ঘ. প্রকৃতি থেকে প্রাপ্ত বস্তু
৩. বাংলাদেশের মোট ভূমির শতকরা কত ভাগ পাহাড়ি এলাকা?
ক. ৬ ভাগ খ. ৭ ভাগ
গ. ১০ ভাগ ঘ. ১৬ ভাগ
৪. বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ—
ক. ২৪,৯৩৮ বর্গকিলোমিটার
খ. ২৩,৯৩৮ বর্গকিলোমিটার
গ. ২২,৯৩৮ বর্গকিলোমিটার
গ. ২১,৯৩৮ বর্গকিলোমিটার
৫. কোন দেশের মাটি মহামূল্যবান সম্পদ?
ক. ভারত খ. আফগানিস্তান
গ. পাকিস্তান ঘ. বাংলাদেশ
৬. খনিজ সম্পদের উদাহরণ কোনটি?
ক. মিষ্টি আলু খ. মাটির আলু
গ. চীনামাটি ঘ. আর্সেনিকমুক্ত পানি
৭. দেশের মোট ভূ-ভাগের কত ভাগ বন?
ক. ১৪ ভাগ খ. ১৫ ভাগ
গ. ১৬ ভাগ ঘ. ১৭ ভাগ
৮. ২০১২-১৩ অর্থবছরের মার্চ পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক থেকে আয় করেছে—
ক. ৮০৯০ মার্কিন ডলার
খ. ৭০৯০ মার্কিন ডলার
গ. ৯০৯০ মার্কিন ডলার
ঘ. ১০৯০ মার্কিন ডলার
৯. আমাদের প্রাকৃতিক সম্পদ সীমিত হলেও যার সংখ্যা বেশি তা হলো—
ক. কলকারখানা খ. দোকানপাট
গ. লোকসংখ্যা ঘ. হাটবাজার
১০. শীতকালের লক্ষণ কোনটি?
ক. কুয়াশাভেজা ঠান্ডা হাওয়া
খ. বৃষ্টিভেজা বিকেল
গ. রৌদ্রবিহীন দুপুর
ঘ. উষ্ণতা ভরা সকাল
১১. ১৯৪৭ সালে এ দেশে কয়টি বস্ত্রকল ছিল—
ক. ৮টি খ. ৯টি গ. ১০টি ঘ. ১১টি
১২. চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজকল স্থাপিত হয় কত সালে?
ক. ১৯৫৩ খ. ১৯৫৪ গ. ১৯৫৫ ঘ. ১৯৫৬
১৩. আমাদের জীবন ঝুঁকিতে আছে তার কারণ—
ক. ঝড়ের আশঙ্কায় খ. বন্যার আশঙ্কায়
গ. পুষ্টিকর খাদ্যের অভাবে
ঘ. ভূমিকম্পের আশঙ্কায়
১৪. সাধারণ মানুষের ক্ষেত্রে গ্যাস ব্যবহারের ক্ষেত্র কোনটি?
ক. অফিস খ. কলকারখানা
গ. রান্নাবান্না ঘ. আদালত
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১২
১. গ ২. ঘ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. গ ৮. ক ৯. গ ১০. ক ১১. ক ১২. ক ১৩. গ ১৪. গ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর