বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
১৫. প্রকৃতির মধ্যে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকে বলা হয়—
ক. বংশবিস্তার খ. জীববৈচিত্র্য
গ. জীবজগত্ ঘ. বিবর্তন
১৬. নিত্যদিনের ব্যবহারের জন্য কিসের ব্যাপক চাহিদা রয়েছে?
ক. পারফিউম খ. গ্যাস
গ. পানি ঘ. সরিষার তেল
১৭. কত সালে আদমজী পাটকল প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৩৬ সালে খ. ১৯৪৪ সালে
গ. ১৯৫১ সালে ঘ. ১৯৫৩ সালে
১৮. বাতাসে অক্সিজেন দিচ্ছে কোনটি?
ক. নদী খ. সাগর
গ. মহাসাগর ঘ. সবুজ গাছপালা
১৯. বর্তমানে দেশে কয়টি পাটকল আছে?
ক. ৫৮টি খ. ৭৬টি গ. ৮০টি ঘ. ৮৭টি
২০. কিসের ব্যবহারে মাটি তার উর্বরতা শক্তি হারায়?
ক. জৈবসার খ. রাসায়নিক সার
গ. গোবর সার ঘ. ছাই-গোবর
২১. কৃষিজ জমি কমে আসছে কেন?
ক. জনসংখ্যা বৃদ্ধির জন্য
খ. দেশের আয়তন কমেছে বলে
গ. দেশে নৈরাজ্য বৃদ্ধি পাওয়ায়
ঘ. জৈবসার ব্যবহার কম করায়
২২. গাছের সংখ্যা বেশি কোথায়?
ক. শহরে খ. উপশহরে
গ. গ্রামাঞ্চলে ঘ. বিভাগীয় শহরে
২৩. ২০১১-১২ অর্থবছরে আমাদের কাগজ উত্পাদনের পরিমাণ ছিল—
ক. ৫৩.১৬ হাজার মেট্রিক টন
খ. ১৬.৫৩ হাজার মেট্রিক টন
গ. ৫৪.১৬ হাজার মেট্রিক টন
ঘ. ৫৫.১৬ হাজার মেট্রিক টন
২৪. ২০১১-১২ অর্থবছরে কত কোটি টাকার ওষুধ রপ্তানি হয়েছে?
ক. ২০ কোটি টাকার খ. ২৫ কোটি টাকার
গ. ৩০ কোটি টাকার ঘ. ৩৫ কোটি টাকার
২৫. বাংলাদেশে অতি পুরোনো শিল্প কোনটি?
ক. পাটশিল্প খ. চাশিল্প
গ. কাগজশিল্প ঘ. ওষুধশিল্প
২৬. ১৯৩৩ সালে ব্রিটিশ যুগে কোথায় প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়?
ক. নাটোরে খ. চাঁদপুরে
গ. পাকশীতে ঘ. মির্জাপুরে
২৭. বর্তমানে দেশে কয়টি চিনিকল আছে?
ক. ১৫টি খ. ১৭টি গ. ১৯টি ঘ. ২১টি
২৮. কত সালে কর্ণফুলী কাগজকল স্থাপিত হয়?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৫৩ সালে
গ. ১৯৫২ সালে ঘ. ১৯৬২ সালে
২৯. বাংলাদেশে কিসের চাপ বেশি?
ক. কর্মের খ. বৈদেশিক ঋণের
গ. জনসংখ্যার ঘ. বেকারত্বের
৩০. কত সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম প্রাকৃতিক গ্যাসভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫৩ সালে খ. ১৯৫৮ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬২ সালে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১২
১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. খ ২০. খ ২১. ক ২২. গ ২৩. ক ২৪. ক ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. গ ৩০. গ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর