বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১৩
৪৭. ‘ফাও’ কাজ করে—
ক. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের জন্য
খ. শিশুদের কল্যাণের জন্য
গ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য
ঘ. স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য
৪৮. ‘হু’ কাজ করে—
ক. শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের জন্য
খ. শিশুদের কল্যাণের জন্য
গ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য
ঘ. স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য
৪৯. ইউনেসকো প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৮ সালে
৫০. ইউনেসকোর সদস্যরাষ্ট্র—
ক. ১৯৩টি খ. ১৮৯টি
গ. ১৮৭টি ঘ. ১৮৫টি
৫১. ইউনেসকোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা খ. হেগ
গ. প্যারিস ঘ. নিউইয়র্ক
৫২. বাংলাদেশ ইউনেসকোতে যোগ দেয় ১৯৭২ সালের—
ক. ১৫ অক্টোবর খ. ১৬ অক্টোবর
গ. ২৬ অক্টোবর ঘ. ২৭ অক্টোবর
৫৩. বাংলাদেশ ইউনেসকো কমিশন গঠন করে কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
৫৪. কোন সংস্থাটির সহযোগিতায় ২১ ফেব্রুয়ারি সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ হিসেবে স্বীকৃতি লাভ করে?
ক. ইউনেসকো খ. হু গ. ফাও ঘ. ইউনিসেফ
৫৫. পাহাড়পুর বৌদ্ধবিহার সংরক্ষণে কোন সংস্থাটি সহায়তা করেছে?
ক. ইউনেসকো খ. হু
গ. ফাও ঘ. ইউনিসেফ
৫৬. ‘ফাও’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
৫৭. ‘ফাও’-এর সদস্যরাষ্ট্র কতটি?
ক. ১৯৩টি খ. ১৮৯টি গ. ১৮৭টি ঘ. ১৮৫টি
৫৮. ফাও-এর প্রধান লক্ষ্য হলো—
i. কৃষি উত্পাদন বৃদ্ধি
ii. খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা
iii. জীবনমান উন্নয়ন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
৫৯. বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের—
ক. ৬ এপ্রিল খ. ৭ এপ্রিল
গ. ৮ এপ্রিল ঘ. ৯ এপ্রিল
৬০. বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবস্থিত—
ক. রোমে খ. প্যারিসে
গ. জেনেভায় ঘ. হেগে
৬১. ‘ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭৯ সালে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১৩
৪৭. গ ৪৮. ঘ ৪৯. খ ৫০. খ ৫১. গ ৫২. ঘ ৫৩. ঘ ৫৪. ক ৫৫. ক ৫৬. ক ৫৭. গ ৫৮. গ ৫৯. খ ৬০. গ ৬১. গ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর