
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১৩
৬২. ‘ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা খ. হেগ
গ. প্যারিস ঘ. নিউইয়র্ক
৬৩. ইউএনএফপিএর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগটি চালু হয়?
ক. আরবি বিভাগ খ. আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
গ. ইংরেজি বিভাগ ঘ. পপুলেশন সায়েন্স বিভাগ
৬৪. ন্যাম হলো—
ক. সামরিক জোট খ. অর্থনৈতিক জোট
গ. আঞ্চলিক জোট ঘ. জোটনিরপেক্ষ
৬৫. ন্যাম কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে
৬৬. নিচের কোন নামটি জোটনিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠার সঙ্গে জড়িত?
i. যোসেফ ব্রজ টিটো ii. জওহরলাল নেহরু
iii. জামাল আবদেল নাসের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
৬৭. জামাল আবদেল নাসের কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. ভারত খ. যুগোস্লাভিয়া
গ. যুক্তরাষ্ট্র ঘ. মিসর
৬৮. সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয় নিচের কোন জোটটি?
ক. ন্যাম খ. ন্যাটো গ. ওয়ারশ ঘ. ইইউ
৬৯. বিশ্বের মুসলিমপ্রধান দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন হচ্ছে —
ক. ওআইসি খ. ন্যাম গ. ন্যাটো ঘ. আরব লিগ
৭০. ওআইসির সদস্যসংখ্যা কতটি?
ক. ৫৬টি খ. ৫৭টি
গ. ১৮৯টি ঘ. ১৯৩টি
৭১. ওআইসির সদর দপ্তর অবস্থিত—
ক. কায়রোয় খ. সৌদি আরবে
গ. জেদ্দায় ঘ. তেহরানে
৭২. ওআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে
৭৩. বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১৩
৬২. ঘ ৬৩. ঘ ৬৪. ঘ ৬৫. গ ৬৬. গ ৬৭. ঘ ৬৮. গ ৬৯. ক ৭০. খ ৭১. গ ৭২. ঘ ৭৩. গ
সহকারী শিক্ষক,
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর