বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৫ থেকে প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অল্প কথায় উত্তর দাও।
প্রশ্ন: পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ করো।
উত্তর: পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব হলো:
১. খাদ্য ২. বস্ত্র ৩. বাসস্থান
প্রশ্ন: সমাজের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ করো।
উত্তর: সমাজের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব হলো:
ক. শিক্ষা খ. স্বাস্থ্য গ. পরিবেশ
প্রশ্ন: জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান লেখো।
উত্তর: বাংলাদেশের জন্য অধিক জনসংখ্যা একটি সমস্যা। এ সমস্যা থেকে মুক্তির জন্য তিনটি সমাধান হলো—
ক. মৌলিক শিক্ষার উন্নয়ন খ. শ্রমশক্তি রপ্তানি গ. বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি।

প্রশ্নগুলোর উত্তর দাও।
প্রশ্ন: অধিক খাদ্য উত্পাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কীভাবে উপকৃত হতে পারে?
উত্তর: আমাদের মৌলিক চাহিদার মধ্যে প্রধান হচ্ছে খাদ্য। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও কয়েক বছর আগেও প্রায় ২৫ লাখ টন খাদ্য আমদানি করতে হতো। বর্তমানে আমরা সবার জন্য খাদ্য উত্পাদন করতে সক্ষম। অধিক খাদ্য উত্পাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ বিভিন্নভাবে উপকৃত হতে পারে। যেমন—
ক. বাংলাদেশে আর খাদ্যঘাটতি থাকবে না এবং খাদ্য আমদানি করতে হবে না।
খ. দেশ আর্থিকভাবে লাভবান হবে এবং উন্নয়নের দিকে ধাবিত হবে।
গ. খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জাতি শিক্ষা ও কর্মক্ষেত্রে দক্ষ হয়ে উঠবে।
ঘ. খাদ্য আমদানিতে যে অর্থ ব্যয় হতো, সেটি নিজের দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠায় ব্যবহার করা সম্ভব হবে।
ঙ. শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠায় কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দারিদ্র্য দূর হবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা