
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১৩
৭৪. ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৬৯ সালে
৭৫. ইউরোপীয় ইউনিয়নের সদস্যসংখ্যা—
ক. ২৬টি খ. ২৭টি গ. ২৮টি ঘ. ৩০টি
৭৬. ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায়?
ক. ব্রাসেলসে খ. জেদ্দায়
গ. কায়রোয় ঘ. জেনেভায়
৭৭. ইইউ দেশগুলোর একক মুদ্রার নাম কী?
ক. ইউরো খ. দিনার গ. ডলার ঘ. দিরহাম
৭৮. ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগের নাম কী?
ক. ইউরোপীয় কার্যালয়
খ. ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়
গ. ইউরোপীয় কমিশন ঘ. কমিশন ফর ইউরোপ
৭৯. ‘ওএইউ’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. কায়রোয় খ. আদ্দিস আবাবায়
গ. জেদ্দায় ঘ. তেহরানে
৮০. ওএইউ-এর সদস্যসংখ্যা কতটি?
ক. ৫৩টি খ. ৫৪টি গ. ৫৬টি ঘ. ৫৭টি
৮১. আফ্রিকান ইউনিয়ন গঠনের উদ্দেশ্য হলো আফ্রিকার দেশগুলোর—
i. মানবাধিকার প্রতিষ্ঠা
ii. নিরাপত্তা প্রতিষ্ঠা
iii. জনগণের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
৮২. নিচের কোন দেশটি আফ্রিকান ইউনিয়নের সদস্য?
i. তিউনিসিয়া ii. মরক্কো iii. লিবিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. iii
৮৩. আসিয়ানের সদস্যসংখ্যা কতটি?
ক. ১০টি খ. ১১টি গ. ১২টি ঘ. ১৩টি
৮৪. আসিয়ানের সদর দপ্তর অবস্থিত—
ক. জাকার্তায় খ. কাঠমান্ডুুতে
গ. জেদ্দায় ঘ. ইন্দোনেশিয়ায়
৮৫. বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্র নিচের কোনটি ছাড়া চলতে পারে না?
ক. সহযোগিতা খ. প্রতিহিংসা গ. শক্তিমত্তা ঘ. মনোবল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১৩
৭৪. গ ৭৫. গ ৭৬. ক ৭৭. ক ৭৮. গ ৭৯. খ ৮০. ক ৮১. গ ৮২. গ ৮৩. ক ৮৪. ক ৮৫. ক
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর