বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* সংক্ষেপে উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৫ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
অধ্যায়-৫
নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো।
প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঘরবাড়ি তৈরি করে আমরা পরিবেশের কী ক্ষতি করছি?
উত্তর: জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঘরবাড়ি তৈরি করার জন্য আমরা বন উজাড় করছি, গাছপালা কেটে বাড়ি তৈরি করে এবং জ্বালানির জন্য গাছের লাকড়ি ব্যবহার করে পরিবেশের ক্ষতি করছি।

প্রশ্ন: মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, চিকিত্সা, শিক্ষা ও বাসস্থান—এই চাহিদাগুলো পূরণে মূল সমস্যা কী?

উত্তর: মৌলিক চাহিদা পূরণে অন্যতম সমস্যা হলো পরিবারের ওপর অধিক জনসংখ্যার প্রভাব।

প্রশ্ন: জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে গৃহহীন লোকের সংখ্যা কত?

উত্তর: জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে গৃহহীন লোকের সংখ্যা প্রায় ১০ লাখ।

প্রশ্ন: প্রতিবছর মোট জনসংখ্যার সঙ্গে কত মানুষ যোগ হচ্ছে?

উত্তর: প্রতিবছর প্রায় ৩০ লাখ মানুষ মোট জনসংখ্যার সঙ্গে যোগ হচ্ছে।

প্রশ্ন: গৃহহীন মানুষ কেন শহরে চলে আসছে?

উত্তর: সকল দরিদ্র গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করা সরকারের পক্ষে অনেক কঠিন। তাই নিরাপত্তা আর কাজের খোঁজে এসব গৃহহীন মানুষ শহরে চলে আসছে।

প্রশ্ন: কী কারণে আমাদের দেশের অনেক মানুষ পর্যাপ্ত চিকিত্সাসুবিধা পায় না?

উত্তর: আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিত্সকের সংখ্যা অনেক কম। এ জন্য এ দেশের অনেক মানুষ পর্যাপ্ত চিকিত্সাসেবা পায় না।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক

প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা