বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংক্ষেপে উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৫ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
অধ্যায়-৫
নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো।
প্রশ্ন: আমাদের অর্থনীতিতে অনেকে তেমন কোনো অবদান রাখতে পারছেন না কেন?
উত্তর: আমাদের দেশের অনেক মানুষ পর্যাপ্ত চিকিত্সাসেবা না পাওয়ার কারণে স্বাস্থ্যহীন থাকেন। তাঁরা যথাযথ উপার্জন করতে পারেন না। ফলে তাঁরা আমাদের অর্থনীতিতে তেমন কোনো অবদান রাখতে পারছেন না।

প্রশ্ন: অধিক ফসল ফলাতে গিয়ে কীভাবে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে?

উত্তর: অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হয়ে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

প্রশ্ন: আমাদের পরিবেশ ও জলবায়ুর ওপর আর কীভাবে ক্ষতিকর প্রভাব পড়ছে?

উত্তর: ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে?

প্রশ্ন: স্বাস্থ্যসেবার মাধ্যমে কীভাবে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে?

উত্তর: রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়ালে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।

প্রশ্ন: শিল্পের প্রসার ঘটাতে কী করণীয়?

উত্তর: কারিগরি শিক্ষার ব্যাপক উন্নয়নসাধন করলে শিল্পের প্রসার ঘটবে।

প্রশ্ন: কীভাবে বাণিজ্যিক ভারসাম্য রক্ষা পাবে?

উত্তর: আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারলে বাণিজ্যিক ভারসাম্য রক্ষা পাবে।

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা