বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

*সংক্ষেপে উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৭ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। জাতিসংঘ মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র কবে স্বীকৃতি দিয়ে অনুমোদন করে?
ক. ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর
খ. ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর
গ. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর
ঘ. ১৯৪৮ সালের ১১ ডিসেম্বর

উত্তর: গ. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর
২। সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার হচ্ছে—
ক. গণতন্ত্র খ. সমাজতন্ত্র
গ. মানবাধিকার ঘ. স্বৈরতন্ত্র
উত্তর: গ. মানবাধিকার
৩। শিক্ষা গ্রহণের অধিকার কোন ধরনের অধিকার?
ক. মৌলিক অধিকার খ. মানবাধিকার
গ. গণতান্ত্রিক অধিকার
ঘ. সমাজতান্ত্রিক অধিকার
উত্তর: খ. মানবাধিকার
৪। কেউ মানবাধিকারবিরোধী কাজ করলে কী করব?
ক. মারধর করব খ. প্রতিবাদ করব
গ. তার পক্ষে থাকব ঘ. শাসন করব
উত্তর: খ. প্রতিবাদ করব
৫। কোন শিশুরা একাকী থাকতে ভালোবাসে?
ক. মোটা শিশুরা খ. অসুস্থ শিশুরা
গ. অটিস্টিক শিশুরা
ঘ. খাটো শিশুরা
উত্তর: গ.অটিস্টিক শিশুরা
৬। অটিস্টিক শিশুরা অন্যের স্পর্শে—
ক. আঁতকে ওঠে খ. ভয় পায়
গ. আনন্দ পায় ঘ. শিহরণ লাভ করে
উত্তর: ক. আঁতকে ওঠে
৭। অটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ হতে পারে?
ক. গণিত খ. সাঁতার গ. রান্না ঘ. দৌড়
উত্তর: ক. গণিত
৮। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রধান কারণ কী?
ক. অশিক্ষিত পরিবার
খ. পরিবারের অসচ্ছলতা
গ. স্কুলের বেশি দূরত্ব
ঘ. স্কুলে নেওয়ার লোকের অভাব
উত্তর: খ. পরিবারের অসচ্ছলতা
৯। বাংলাদেশে কত বছরের নিচে শিশুশ্রম বেআইনি?
ক. ১০ বছর খ. ১২ বছর
গ. ১৬ বছর ঘ. ১৮ বছর
উত্তর: ঘ. ১৮ বছর
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা