বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংক্ষেপে উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৭ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
১০। সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতনে কী লঙ্ঘিত হয়?
ক. গণতন্ত্র খ. সমাজতন্ত্রগ. মৌলিক অধিকার ঘ. মানবাধিকার
উত্তর: ঘ. মানবাধিকার
১১। মানবাধিকারবিরোধী কাজ কোনটি?
ক. শিশুদের বিদেশে পাচার করে দেওয়া

খ. শিশুদের ভালো জামাকাপড় পরতে না দেওয়া
গ. শিশুদের খেলতে না দেওয়া
ঘ. শিশুদের বেড়াতে না নেওয়া
উত্তর: ক. শিশুদের বিদেশে পাচার করে দেওয়া
১২। বাড়িতে কাজে সহায়তাকারীদের কেমন খাবার দেব?
ক. কম দামি খাবার খ. বেশি দামি খাবার গ. একই খাবার ঘ. কম খাবার
উত্তর: গ. একই খাবার
১৩। তোমার বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে রাস্তায় ছেলেরা নির্যাতন করছে। তুমি কী করবে?
ক. সরাসরি প্রতিবাদ করব
খ. বিষয়টি থানায় জানাব
গ. অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যাব
ঘ. নির্যাতন বন্ধের জন্য মানুষের সহায়তা নেব
উত্তর: ক. সরাসরি প্রতিবাদ করব
১৪। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কোনটি?
ক. নারী ও শিশু পাচার
খ. কাউকে নির্যাতন ও অত্যাচার না করা
খ. নারী-পুরুষের সমান অধিকার
ঘ. শিক্ষাবঞ্চিত না করা
উত্তর: ক. নারী ও শিশু পাচার
১৫। অনেক শিশু ইটভাটায় কাজ করে। এ ক্ষেত্রে তারা কোন অধিকার থেকে বঞ্চিত হয়?
ক. মৌলিক মানবাধিকার
খ. সম্পত্তির অধিকার
গ. নিরাপত্তা লাভের অধিকার
ঘ. মত প্রকাশের অধিকার
উত্তর: ক. মৌলিক মানবাধিকার
১৬। তোমার প্রতিবেশী গৃহকর্মীকে মারধর করে ও কম খেতে দেয়। এ ক্ষেত্রে তুমি কী করবে?
ক. উত্সাহ দেব
খ. প্রতিবাদ করব
গ. না দেখার ভান করব
ঘ. কিছু বলব না
উত্তর: খ. প্রতিবাদ করব
১৭। রানা প্লাজা ধসের ১৭ দিন পর উদ্ধারকর্মীদের সাড়া পেয়ে রেশমা বলেছিলেন, ‘আমাকে বাঁচান।’ রেশমার এই আবেদনের সঙ্গে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
ক. সমানাধিকারের খ. মানবাধিকারের
গ. মৌলিক চাহিদার ঘ. নির্বাচনের
উত্তর: খ. মানবাধিকারের
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা