বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংক্ষেপে উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৭ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
১৮। ইকবালের বয়স ১০ বছর। সে স্কুলে না গিয়ে হোটেলে কাজ করে। তার ক্ষেত্রে কোনটি ঘটেছে?
ক. মৌলিক অধিকার লঙ্ঘন খ. মানবাধিকার লঙ্ঘন
গ. সামাজিক অধিকার লঙ্ঘন
ঘ. অর্থনৈতিক অধিকার লঙ্ঘন
উত্তর: খ. মানবাধিকার লঙ্ঘন
১৯। রহিমা প্রায়ই শারীরিক নির্যাতনের শিকার হয়। এ ছাড়া খাদ্য ও চিকিত্সার সুবিধা থেকে বঞ্চিত হয়। এ ক্ষেত্রে কোনটি ঘটেছে?

ক. সামাজিক অধিকার লঙ্ঘন
খ. আইনের অপব্যবহার
গ. অর্থনৈতিক অধিকার লঙ্ঘন
ঘ. মানবাধিকার লঙ্ঘন
উত্তর: ঘ. মানবাধিকার লঙ্ঘন
২০। রাশেদ বাড়ির কাজের ছেলেটিকে শিক্ষা ও খেলাধুলার সুযোগ করে দিয়েছে। এর ফলে কী প্রকাশ পেয়েছে?
ক. মানবাধিকার রক্ষা খ. খেলাধুলার অধিকার দান
গ. বৃত্তি লাভের অধিকার প্রদান
ঘ. পিকনিকে যাওয়ার অধিকার প্রদান
উত্তর: ক. মানবাধিকার রক্ষা
২১। নির্বিচারে যাকে ইচ্ছা তাকে গ্রেপ্তার করা—
ক. ঘৃণ্য অপরাধ খ. বিচারবহির্ভূত কাজ
গ. মানবাধিকার লঙ্ঘন ঘ. সরকারের আদেশ
উত্তর: গ. মানবাধিকার লঙ্ঘন
২২। হোটেলের কাজে শিশুদের নিয়োগ দেওয়া হলো। এর ফলে কী লঙ্ঘিত হয়েছে?
ক. মানবাধিকার খ. আইন
গ. সামাজিক নীতি ঘ. মানবতাবোধ
উত্তর: ক. মানবাধিকার
২৩। দুজনে একই কাজ করলেও একজন কম মজুরি পায়। এখানে কোনটি লঙ্ঘিত হয়?
ক. মানবাধিকার খ. সরকারের আদেশ
গ. সামাজিক নীতি ঘ. মৌলিক অধিকার
উত্তর: ক. মানবাধিকার
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা