
সংক্ষেপে উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৭ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
২৪। আমরা মানবাধিকার আদায়ে সচেষ্ট হব কেন?
ক. সুন্দরভাবে বেঁচে থাকার জন্য
খ. বেশি আর্থিক সুবিধা পাওয়ার জন্য
গ. রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য
ঘ. সামাজিক অধিকার আদায়ের জন্য
উত্তর: ক. সুন্দরভাবে বেঁচে থাকার জন্য
২৫। আমাদের দেশ থেকে বিদেশে কাদের পাচার করা হয়?
ক. নারী ও বৃদ্ধদের খ. বাড়ির কাজে সহায়তাকারী ব্যক্তিদের
গ. নারী ও শিশুদের ঘ. শিশু ও বৃদ্ধদের
উত্তর: গ. নারী ও শিশুদের
২৬। তুচ্ছ কারণে কেউ কেউ শিশু বা অন্যদের শারীরিক নির্যাতন করে থাকে। এর ফলে কোনটি ঘটে?
ক. সামাজিক অধিকার লঙ্ঘন খ. স্বাধীনতা লঙ্ঘন
গ. মানবাধিকার লঙ্ঘন ঘ. মৌলিক অধিকার লঙ্ঘন
উত্তর: গ. মানবাধিকার লঙ্ঘন
২৭। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার ক্ষেত্রে কোন অধিকারগুলো সমানভাবে প্রযোজ্য?
ক. দামি গাড়িতে চড়ার অধিকার
খ. দামি পোশাক পরার অধিকার
গ. মানবাধিকার
ঘ. পাকা বাড়িতে বসবাসের অধিকার
উত্তর: গ. মানবাধিকার
২৮। অটিস্টিক শিশুর সঙ্গে কীরূপ ব্যবহার করবে?
ক. তার সঙ্গে সব সময় মজা করব খ. তাকে উপহাস করব
গ. তার প্রতি সব সময় সদয় থাকব
ঘ. অন্যদের মতোই আচরণ করব
উত্তর: গ. তার প্রতি সব সময় সদয় থাকব
২৯। শিক্ষক ক্লাসের সবাইকে তাদের অটিস্টিক বন্ধুটির যত্ন নিতে বললেন। এর কারণ কী?
ক. প্রতিভার অধিকারী বলে
খ. পড়াশোনায় মনোযোগী বলে
গ. খেলাধুলায় পারদর্শিতার জন্য
ঘ. সঠিকভাবে বিকশিত হওয়ার জন্য
উত্তর: ঘ. সঠিকভাবে বিকশিত হওয়ার জন্য
৩০। শিশুটি খুব ভালো ছবি আঁকতে পারে। কিন্তু সে সব সময় চুপচাপ থাকে এবং তার নাম ধরে ডাকলে সাড়া দেয় না। শিশুটি কোন সমস্যায় আক্রান্ত?
ক. অটিস্টিক খ. অটিজম গ. ব্রেন টিউমার ঘ. পোলিও
উত্তর: খ. অটিজম
৩১। নিচের কোনটি অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য নয়?
ক. সব সময় চুপচাপ থাকা
খ. অন্যের চোখে চোখে তাকিয়ে থাকা
গ. শব্দ মনে রাখতে না পারা
ঘ. নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া
উত্তর: খ. অন্যের চোখে চোখে তাকিয়ে থাকা
৩২। অটিস্টিক শিশুরা সব সময় কেমন থাকে?
ক. উত্ফুল্ল খ. হাসিখুশি গ. চুপচাপ ঘ. রোগী
উত্তর: গ. চুপচাপ
৩৩। অটিস্টিক শিশুর প্রতিভা কোনটি?
ক. ভালো খেলাধুলা করা খ. ভালো গান করা ও অঙ্কন করা
গ. ভালো নৃত্য করা ঘ. মারামারি করা
উত্তর: খ. ভালো গান করা ও অঙ্কন করা
৩৪। আমাদের প্রত্যেকের প্রতিভায় কী আছে?
ক. মিল খ. গরমিল গ. ভিন্নতা ঘ. অভিন্নতা
উত্তর: গ. ভিন্নতা
৩৫। নয়ন সব ধরনের কাপড় পরতে চায় না। এর কারণ কী?
ক. আলোর কারণে খ. সংবেদনশীল ত্বকের কারণে
গ. অসুস্থতার কারণে ঘ. ভয়ের কারণে
উত্তর: খ. সংবেদনশীল ত্বকের কারণে
৩৬। শিশুটির আচরণ পরীক্ষা করে ডাক্তার বুঝলেন সে অটিজমে আক্রান্ত—এ ধরনের শিশুদের কী নামে আখ্যায়িত করা হয়?
ক. মানসিক প্রতিবন্ধী খ. অটিস্টিক
গ. শারীরিক প্রতিবন্ধী ঘ. ডিজঅর্ডার
উত্তর: খ. অটিস্টিক
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
লক্ষ করো
প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষার্থীদের জন্য
প্রতিদিন বিশেষ প্রস্তুতি
২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নোত্তর পড়াশোনা পাতায় ধারাবাহিকভাবে ছাপা শুরু হবে
আগামীকাল ১৩ আগস্ট শনিবার।
প্রতিটি নমুনা প্রশ্নোত্তর সংগ্রহ করো মনোযোগ দিয়ে অনুশীলন করো