২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।
অধ্যায়-১
প্রশ্ন: মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কী লাভ করেছি?
উত্তর: মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ।
প্রশ্ন: কত সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়?
উত্তর: ১৯৪৭ সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়।
প্রশ্ন: ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর কোন দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়?
উত্তর: ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়।
প্রশ্ন: কত সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়?
উত্তর: ১৯৫২ সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়।
প্রশ্ন: ১৯৬৬ সালে কোন আন্দোলন শুরু হয়?
উত্তর: ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন শুরু হয়।
প্রশ্ন: ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল নিরঙ্কুশ বিজয় লাভ করে?
উত্তর: ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে।
প্রশ্ন: ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী কী করে?
উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানের সেনাবাহিনী নারকীয় ও বর্বরতম গণহত্যা চালায়।
প্রশ্ন: কোন সময়ে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১০ ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়।
প্রশ্ন: কোথায় মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
উত্তর: তত্কালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার (বর্তমান নাম মুজিবনগর) আমবাগানে ১৭ই এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
প্রশ্ন: স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা