বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর

প্রিয়পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর নমুনা প্রশ্নের বন  নমুনা ও তার উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।

অধ্যায়-১

প্রশ্ন: মুক্তিযুদ্ধে কত লোক শহিদ হন?

উত্তর: মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি শহিদ হন। 

প্রশ্ন: কার নেতৃত্বে কবে যৌথ বাহিনী গঠন করা হয়?

উত্তর: লেফটেন্যান্ট জেনারেল জগজিত্ সিং অরোরার নেতৃত্বে ১৯৭১ সালের ২১ নভেম্বর যৌথ বাহিনী গঠন করা হয়।

প্রশ্ন: কবে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে?

উত্তর: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে।

প্রশ্ন: আমরা কবে বিজয় দিবস উদ্যাপন করি?

উত্তর: প্রতিবছর ১৬ ডিসেম্বর আমরা বিজয় দিবস উদ্যাপন করি।

প্রশ্ন: কবে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করেন?

উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করেন।

প্রশ্ন: কবে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন?

উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধির নাম লেখো।

উত্তর: মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধির নাম বীরশ্রেষ্ঠ।

প্রশ্ন: কয়জনকে মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে?

উত্তর: সাতজন মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে।

প্রশ্ন: সাতজন বীরশ্রেষ্ঠর নাম লেখো।উত্তর: ১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ২. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ৩. সিপাহি হামিদুর রহমান, ৪. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ,

৫. সিপাহি মোস্তফা কামাল, ৬. ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন,

৭. ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ।

প্রশ্ন: মুক্তিযুদ্ধে সাহসিকতা এবং ত্যাগের জন্য দেওয়া উপাধিগুলোর নাম লেখো।

উত্তর: মুক্তিযুদ্ধে সাহসিকতা এবং ত্যাগের জন্য দেওয়া উপাধিগুলো হলো—

১. বীরশ্রেষ্ঠ, ২. বীর উত্তম, ৩. বীর বিক্রম, ৪. বীর প্রতীক।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক

প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা