বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর

প্রিয়শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।

প্রশ্ন: মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ত্যাগের জন্য দেওয়া উপাধিগুলোর নাম লেখো।

উত্তর: মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ত্যাগের জন্য দেওয়া উপাধিগুলো হলো—১. বীরশ্রেষ্ঠ, ২. বীর উত্তম, ৩. বীর বিক্রম, ৪. বীর প্রতীক।

প্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত।

প্রশ্ন: ইংরেজরা কখন বাণিজ্য করার জন্য প্রথম ভারতবর্ষে আসে?

উত্তর: সতেরো শতকে ইংরেজরা বাণিজ্য করার উদ্দেশ্যে প্রথম ভারতবর্ষে আসে।

প্রশ্ন: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন প্রতিষ্ঠা করা

হয়?

উত্তর: ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়।

প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা।

প্রশ্ন: কত সালে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন?

উত্তর: ১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন।

প্রশ্ন: নবাব কাদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন?

উত্তর: রায়দুর্লভ ও জগেশঠের মতো ব্যবসায়ীদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন।

প্রশ্ন: পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়?

উত্তর: ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।

প্রশ্ন: কার বিশ্বাসঘাতকতার কারণে নবাব পলাশীর যুদ্ধে পরাজিত হন?

উত্তর: প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পলাশীর যুদ্ধে পরাজিত হন।

প্রশ্ন: পলাশীর যুদ্ধে পরাজয়ের পর কত বছর ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: পলাশীর যুদ্ধে পরাজয়ের পর ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছর ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন: কত বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে?

উত্তর: বাংলায় ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে।

প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?

উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক

প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা