*২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।
প্রশ্ন: কত শতকে আহসান মঞ্জিল ফরাসি বণিকদের কাছে বিক্রি করা হয়?
উত্তর: আঠারো শতকে আহসান মঞ্জিল ফরাসি বণিকদের কাছে বিক্রি করা হয়।
প্রশ্ন: বাংলাদেশের কত ভাগ মানুষ চাষাবাদ ও ফসল উত্পাদনের সঙ্গে জড়িত?
উত্তর: বাংলাদেশের ৮০ ভাগ মানুষ চাষাবাদ ও ফসল উত্পাদনের সঙ্গে জড়িত।
প্রশ্ন: কৃষি থেকে জাতীয় অর্থনীতির কত ভাগ আসে?
উত্তর: কৃষি থেকে জাতীয় অর্থনীতির ২০ ভাগ আসে।
প্রশ্ন: বাংলাদেশে প্রধানত কত ধরনের ধান চাষ হয়?
উত্তর: বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরো তিন ধরনের ধান চাষ হয়।
প্রশ্ন: বাংলাদেশের বিভিন্ন ধরনের ডালের নাম লেখো।
উত্তর: বাংলাদেশে বিভিন্ন ধরনের ডাল আছে যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাষকলাই, অড়হর ইত্যাদি।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলে বেশি ডালের চাষ হয়?
উত্তর: বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে বেশি ডালের চাষ হয়।
প্রশ্ন: কোন ধরনের মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী?
উত্তর: আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী।
প্রশ্ন: কী থেকে তেল পেয়ে থাকি?
উত্তর: সরিষা, বাদাম ও তিসির বীজ পেষণ করে আমরা তেল পেয়ে থাকি।
প্রশ্ন: আমাদের দেশের ঘাটতি মেটাতে কী কী মসলা আমদানি করতে হয়?
উত্তর: আমাদের দেশের ঘাটতি মেটাতে পেঁয়াজ, রসুন, আদা বিদেশ থেকে আমদানি করতে হয়।
প্রশ্ন: বাংলাদেশের কোন কোন জেলায় বেশি পাট উত্পন্ন হয়?
উত্তর: বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উত্পন্ন হয়।
প্রশ্ন: পাটকে সোনালি আঁশ বলা হয় কেন?
উত্তর: পাট দিয়ে রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয়। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ জন্য পাটকে সোনালি আঁশ বলা হয়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা