* ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলে গম উত্পাদন বেশি হয়?
উত্তর: বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে গম উত্পাদন বেশি হয়।
প্রশ্ন: কেন তামাক চাষকে নিরুত্সাহিত করা হচ্ছে?
উত্তর: তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ জন্য তামাক চাষকে নিরুত্সাহিত করা হচ্ছে।
প্রশ্ন: বাংলাদেশের কয়েকটি অর্থকরী ফসলের নাম লেখো।
উত্তর: বাংলাদেশের কয়েকটি অর্থকরী ফসল হলো পাট, চা, তুলা, রেশম, সুপারি ও রাবার।
প্রশ্ন: বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে কোন শিল্প থেকে?
উত্তর: বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে।
প্রশ্ন: বাংলাদেশের কোন শিল্পকারখানায় লাখ লাখ নারী ও পুরুষ কাজ করে?
উত্তর: বাংলাদেশের পোশাকশিল্প কারখানায় লাখ লাখ নারী ও পুরুষ কাজ করে।
প্রশ্ন: পাটকলগুলো নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত কেন?
উত্তর: কাঁচামাল হিসেবে ব্যবহূত পাট কম খরচে সহজে আনা-নেওয়া নদীপথেই সম্ভব। তাই পাটকলগুলো নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্ শিল্প কী কী?
উত্তর: বাংলাদেশের উল্লেখযোগ্য বৃহত্ শিল্প হচ্ছে সার, সিমেন্ট, ওষুধ, কাগজ, চিনি ইত্যাদি।
প্রশ্ন: বাংলাদেশের কোথায় কোথায় সার কারখানা আছে?
উত্তর: বাংলাদেশের ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি প্রভৃতি স্থানে সার কারখানা আছে।
প্রশ্ন: সরকারি কাগজের কলগুলো কোথায় অবস্থিত?
উত্তর: সরকারি কাগজের কল তিনটি চন্দ্রঘোনা, খুলনা ও পাকশীতে অবস্থিত।
প্রশ্ন: বাংলাদেশে বেশির ভাগ কাঠ কোথায় পাওয়া যায়?
উত্তর: বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম ও সিলেটের বনাঞ্চলে বেশির ভাগ কাঠ পাওয়া যায়।
প্রশ্ন: গৃহস্থালির কাজে ব্যবহূত কাঁসাশিল্পের জন্য কোন অঞ্চল বিখ্যাত?
উত্তর: জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার কাগমারি ও ঢাকা জেলার ধামরাই কাঁসাশিল্পের জন্য বিখ্যাত।
প্রশ্ন: কিসের কারণে পরিবারের ওপর চাপ সৃষ্টি হয়?
উত্তর: অধিক জনসংখ্যার ফলে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণে পরিবারের ওপর চাপ সৃষ্টি হয়।
প্রশ্ন: কী কারণে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে?
উত্তর: অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা