বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্ন ও তার নমুনা উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।

প্রশ্ন: কাগজ তৈরিতে কী উপকরণ ব্যবহূত হয়?
উত্তর: কাগজ তৈরিতে গাছের গুঁড়ি ব্যবহূত হয়।
প্রশ্ন: কৃষিজমি কমে যাওয়ার ব্যাপারে কেন আমাদের সতর্ক থাকতে হবে?
উত্তর: অপরিকল্পিতভাবে কৃষিজমির ওপর বসতি স্থাপন করা হলে ভবিষ্যতে খাদ্যঘাটতি দেখা দেবে। এ জন্য আমাদের সতর্কতার সঙ্গে বসতি স্থাপন করতে হবে।
প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন ঘরবাড়ি তৈরি করায় পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে?
উত্তর: জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন ঘরবাড়ি তৈরি করার জন্য বন উজাড়, গাছপালা কেটে বাড়ি তৈরি করা ও জ্বালানির জন্য গাছের লাকড়ি ব্যবহার করায় পরিবেশের ক্ষতি হচ্ছে।
প্রশ্ন: মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, চিকিত্সা, শিক্ষা ও বাসস্থান—এই চাহিদাগুলো পূরণে অন্যতম সমস্যা কী?
উত্তর: মানুষের মৌলিক চাহিদা পূরণে অন্যতম সমস্যা হলো অধিক জনসংখ্যার প্রভাব।
প্রশ্ন: জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশের গৃহহীন লোকের সংখ্যা কত?
উত্তর: জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশের গৃহহীন লোকের সংখ্যা প্রায় ১০ লাখ।
প্রশ্ন: প্রতিবছর কত মানুষ মোট জনসংখ্যার সঙ্গে যোগ হচ্ছে?
উত্তর: প্রতিবছর প্রায় ৩০ লাখ মানুষ মোট জনসংখ্যার সঙ্গে যোগ
হচ্ছে।
প্রশ্ন: গৃহহীন মানুষ কেন শহরে চলে আসছে?
উত্তর: সবার জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের পক্ষে অনেক কঠিন। তাই নিরাপত্তা আর কাজের খোঁজে এসব গৃহহীন মানুষ শহরে চলে আসছে।
প্রশ্ন: বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ এখনো অক্ষরজ্ঞানহীন?
উত্তর: বাংলাদেশের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ এখনো অক্ষরজ্ঞানহীন।
প্রশ্ন: কী কারণে অনেক শিশু লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে?
উত্তর: মা-বাবা দরিদ্র হওয়ায় অনেক শিশু বিদ্যালয়ে ভর্তি হয়েও পরিবারের কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে।
প্রশ্ন: কী কারণে বাংলাদেশের অনেক মানুষ পর্যাপ্ত চিকিত্সা-সুবিধা পায় না?
উত্তর: বাংলাদেশে জনসংখ্যার তুলনায় চিকিত্সকের সংখ্যা অনেক কম। এ জন্য এ দেশের অনেক মানুষ পর্যাপ্ত চিকিত্সা-সুবিধা পায় না।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে অনেক মানুষ তেমন কোনো অবদান রাখতে পারছে না কেন?
উত্তর: বাংলাদেশের অনেক মানুষ পর্যাপ্ত চিকিত্সাসেবা না পাওয়ার কারণে স্বাস্থ্যহীন থাকে। ফলে তারা যথাযথ উপার্জন করতে পারে না। এতে আমাদের অর্থনীতিতে তারা তেমন কোনো অবদান রাখতে পারছে না।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা