বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-২ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২

৫। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন?

ক. এই ভাষণের মাধ্যমে বাঙালির অধিকার আদায় হয় বলে

খ. এই ভাষণে স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে

গ. এই ভাষণ ছিল বাঙালির প্রেরণার উত্স

ঘ. এই ভাষণ দ্বারা স্বায়ত্তশাসন অর্জিত হয় বলে

৬। বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল?

ক. ১১টি খ. ১০টি গ. ৯টি ঘ. ৮টি

৭। কোথায় বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয়েছিল?

ক. আমেরিকায় খ. ভুটানে

গ. কলকাতায় ঘ. দিল্লিতে

৮। কবে বাংলাদেশ ও ভারত যৌথ কমান্ড গঠিত হয়েছিল?

ক. ১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি

খ. ১৯৭১ সালের ২০ নভেম্বর

গ. ১৯৭১ সালের ২৪ নভেম্বর

ঘ. ১৯৭১ সালের ২১ নভেম্বর

৯। মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ; কারণ—

ক. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য

খ. বাংলাদেশ ও বাঙালিদের ভালোবাসার জন্য

গ. কঠোর হস্তে বিদ্রোহ দমন করার জন্য

ঘ. কলকাতায় সচিবালয় গড়ে তোলার জন্য

১০। ভারত ১৯৭১ সালের কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

ক. ৪ ডিসেম্বর খ. ৬ ডিসেম্বর

গ. ৭ ডিসেম্বর ঘ. ৮ ডিসেম্বর

১১। কবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হয়?

ক. ১০ এপ্রিল ১৯৭১

খ. ১৭ এপ্রিল ১৯৭১

গ. ১৬ ডিসেম্বর ১৯৭১

ঘ. ১৮ ডিসেম্বর ১৯৭১

১২। মুজিবনগর সরকার কবে গঠিত হয়?

ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল

খ. ১৯৭১ সালের ৭ এপ্রিল

গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল

ঘ. ১৯৭১ সালের ৩ এপ্রিল

১৩। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ হয়েছিল কোথায়?

ক. যশোরে খ. দিনাজপুরে

গ. জয়দেবপুরে ঘ. মুজিবনগরে

১৪। কে মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ করান?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. অধ্যাপক ইউসুফ আলী

গ. অধ্যাপক মনিরুজ্জামান

ঘ. তাজউদ্দীন আহমদ

১৫। ঢাকার গেরিলা দল কী নামে পরিচিত ছিল?

ক. ফাইটার গ্রুপ খ. মুজিব বাহিনী গ. মুক্তিবাহিনী ঘ. ক্র্যাক প্লাটুন

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়-২: ৫. খ ৬. ক ৭. গ   ৮. ঘ ৯. ক ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ঘ

সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা

উচ্চবিদ্যালয়, পিরোজপুর