*২ নম্বর প্রশ্ন:
সংক্ষিপ্ত উত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্ন ও তার ুনমুনা উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।
প্রশ্ন: অধিক ফসল ফলাতে কীভাবে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে?
উত্তর: অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে অপরিকল্পিতভাবে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হয়ে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।
প্রশ্ন: ভূগর্ভ থেকে কী উত্তোলনের কারণে পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে?
উত্তর: ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে?
প্রশ্ন: অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কোনটি?
উত্তর: অথনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি।
প্রশ্ন: দক্ষ জনশক্তির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি?
উত্তর: দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে আমরা উপকৃত হতে পারি।
প্রশ্ন: দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমরা কীভাবে আয় করতে পারি?
উত্তর: দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে।
প্রশ্ন: দক্ষ মানবসম্পদ তৈরি করতে কী করণীয়?
উত্তর: দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষার মান উন্নত করা এবং প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।
প্রশ্ন: শিল্পের বিকাশে কীভাবে সহায়তা করা যায়?
উত্তর: কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে শিল্পের বিকাশে সহায়তা করা যায়।
প্রশ্ন: স্বাস্থ্যসেবার মাধ্যমে কীভাবে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করা যায়?
উত্তর: রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়িয়ে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করা যায়।
প্রশ্ন: শিল্পের প্রসার ঘটাতে কী করণীয়?
উত্তর: কারিগরি শিক্ষার ব্যাপক উন্নয়নসাধন করলে শিল্পের প্রসার ঘটবে।
প্রশ্ন: কীভাবে বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করা যায়?
উত্তর: আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারলে বাণিজ্যিক ভারসাম্য রক্ষা পাবে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড
কলেজ, ঢাকা