বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-২ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১৬। বধ্যভূমি হলো—
ক. যে ভূমি বাঙালিদের দখলে থাকে
খ. যে ভূমি শত্রুদের দখলে থাকে
গ. যে ভূমিতে হত্যা করা হয়
ঘ. যে ভূমিতে পাকিস্তানি বাহিনী থাকে
১৭। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বাঙালি সৈনিকদের নিয়ে গড়ে ওঠে কোন বাহিনী?

ক. আঞ্চলিক বাহিনী

খ. অনিয়মিত বাহিনী

গ. উপ-আঞ্চলিক বাহিনী

ঘ. নিয়মিত বাহিনী

১৮। মার্চ মাসের কত তারিখ থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়?

ক. ৬ তারিখ খ. ৩ তারিখ

গ. ২ তারিখ ঘ. ১ তারিখ

১৯। মুক্তিযুদ্ধকালে রণাঙ্গন কয়টি ব্রিগেড ফোর্সে বিভক্ত ছিল?

ক. ৬টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৩টি

২০। বিবিসির কোন সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচার করেন?

ক. মার্ক টালি খ. সাইমন ড্রিং

গ. জর্জ হ্যারিসন ঘ. রবিশঙ্কর

২১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কে চরমপত্র পাঠ করেন?

ক. শামসুর রাহমান

খ. এম আর আখতার মুকুল

গ. আবদুল হান্নান

ঘ. হাসান হাফিজুর রহমান

২২। যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন কে?

ক. জেনারেল স্যাম মানেকশ

খ. মেজর জেনারেল নাগরা

গ. লে. জেনারেল জগজিত্ সিং অরোরা 

ঘ. এ কে খন্দকার

২৩। রায়েরবাজার বধ্যভূমি কোথায় অবস্থিত?

ক. সিলেটে খ. খুলনায়

গ. ঢাকায় ঘ. চট্টগ্রামে

২৪। যৌথ বাহিনীর কাছে সামরিক ও বেসামরিক মিলিয়ে মোট পাকিস্তানি কত সেনা আত্মসমর্পণ করে?

ক. ৯১ হাজার ৬৩৪ জন

খ. ৯১ হাজার ৫৩৪ জন

গ. ৯০ হাজার ৬৩৪ জন

ঘ. ৯০ হাজার ৫৩৪ জন

২৫। ‘অপারেশন সার্চলাইট’ কী?

ক. গণহত্যার অভিযানের নাম

খ. একটি যৌথ অপারেশন

গ. একটি সফল আন্দোলন

ঘ. একটি রাজনৈতিক দল

২৬। ১৯৭০ সালের নির্বাচনে নিচের কোন দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল?

ক. মুসলিম লীগ খ. আওয়ামী লীগ

গ. জাতীয় পার্টি

ঘ. পাকিস্তান পিপলস পার্টি

২৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন?

ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে

গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে

২৮। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. তাজউদ্দীন আহমদ

গ. এম মনসুর আলী

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৯। মুক্তিযুদ্ধের সময় কত লোক পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়?

ক. ৩০ লাখ খ. ২০ লাখ

গ. ২২ লাখ ঘ. ১০ লাখ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়-২

১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. খ ২৯. ক

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর