বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান্তজির মন্দির
কান্তজির মন্দির

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
১। কোন আমলে বাংলা গদ্যের সূচনা হয়?
ক. পাল আমলে খ. সেন আমলে
গ. মোগল আমলে ঘ. ইংরেজ আমলে
২। কোন যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে ছবি আঁকা হতো?
ক. মোগল যুগে খ. সেন যুগে
গ. পাল যুগে ঘ. আদিম যুগে
৩। প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ
খ্যাতি ছিল?
ক. দুকূল খ. চৌতা গ. পত্রোর্ণ ঘ. কার্পাস 

৪। বাংলার বিখ্যাত কোন কাপড়কে নিয়ে বহু কিংবদন্তির সৃষ্টি হয়েছিল?
ক. ক্ষৌম খ. দুকূল গ. মসলিন ঘ. উতানি
৫। কোন আমলে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি তুরানি প্রভাব পড়তে শুরু করে?
ক. মোগল আমলে খ. পাল আমলে
গ. সেন আমলে ঘ. সুলতানি আমলে
৬। বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায়, তা কী নামে পরিচিত?
ক. লোকসাহিত্য খ. চর্যাপদ
গ. পুঁথিসাহিত্য ঘ. পদ্মাবতী
৭। আদি বাংলা সাহিত্যের নমুনা কোনটি?
ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. গীতাঞ্জলি ঘ. পুঁথিসাহিত্য
৮। কোন সমাজে পুঁথিসাহিত্যের ব্যাপক কদর ছিল?
ক. বৌদ্ধ সমাজে খ. মুসলমান সমাজে
গ. হিন্দু সমাজে ঘ. শহুরে সমাজে
৯। লোকগানের সম্রাট বলা হয় কাকে?
ক. আবদুল আলীম খ. ফকির লালন শাহ
গ. শাহ আবদুল করিম ঘ. আব্বাসউদ্দীন আহমদ
১০। বাঙালি মুসলিম সমাজে কে নৃত্যচর্চার দ্বার উন্মোচন করেছিলেন?
ক. লালন শাহ খ. আব্বাসউদ্দীন
গ. বুলবুল চৌধুরী ঘ. লায়লা খান
১১। কে চর্যাপদের কাল নির্ণয় করেন?
ক. দীনেশ চন্দ্র সেন খ. ড. মুহম্মদ শহীদুল্ল¬াহ
গ. এনামুল হক ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
১২। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে কত হাজার বছর আগে বৌদ্ধসাধকেরা চর্যাপদ লিখেছেন?
ক. প্রায় এক হাজার খ. প্রায় দুই হাজার
গ. প্রায় দেড় হাজার ঘ. প্রায় তিন হাজার
১৩। কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
ক. দিনাজপুরে খ. বগুড়ায় গ. কুমিল্ল¬ায় ঘ. ঢাকায়
১৪। সোমপুর বিহার কোথায় অবস্থিত?
ক. দিনাজপুরে খ. পাহাড়পুরে
গ. কুষ্টিয়ায় ঘ. ঢাকায়
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়-৩
১. ঘ ২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. খ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর