২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।
প্রশ্ন: নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের কী ধরনের
ক্ষতি হয়?
উত্তর: নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষিজমি, বাড়িঘর; এমনকি পুরো গ্রাম, সড়ক, রেলপথ নদীতে বিলীন
হয়ে যায়।
প্রশ্ন: কী কারণে বন্যার সময় নদীভাঙন মারাত্মক রূপ ধারণ করে?
উত্তর: বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে। ফলে বন্যার সময় নদীভাঙন মারাত্মক রূপ
ধারণ করে।
প্রশ্ন: মানবসৃষ্ট কোন কারণ নদীর পাড় ভাঙনের জন্য দায়ী?
উত্তর: নদী থেকে বালু উত্তোলন ও নদীতীরবর্তী গাছপালা কেটে ফেলা নদীর পাড় ভাঙনের জন্য মানবসৃষ্ট কারণ।
প্রশ্ন: বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে কী কী কারণে খরার প্রবণতা বেশি?
উত্তর: বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া, অপর্যাপ্ত বৃষ্টিপাত ও অল্পসংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি।
প্রশ্ন: খরার মানবসৃষ্ট কারণগুলো কী কী?
উত্তর: খরার মানবসৃষ্ট কারণগুলো হলো—ক. গাছ কেটে ফেলা
খ. অধিক হারে ভবন নির্মাণ
গ. জলবায়ু পরিবর্তন
প্রশ্ন: খরার ফলে কী কী ক্ষতি হয়?
উত্তর: খরার ক্ষতিকর দিকগুলো হলো—
ক. পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায়
খ. মাঠে ফসল ফলাতে কষ্ট হয়
গ. গবাদিপশুর খাদ্যসংকট
দেখা দেয়
ঘ. খাওয়ার পানির অভাব দেখা দেয়
প্রশ্ন: বর্ষা মৌসুমের ফসল আমন ধান খরার কারণে বছরে সাধারণত কত ভাগেরও বেশি নষ্ট হয়ে যেতে পারে?
উত্তর: বর্ষা মৌসুমের ফসল আমন ধান খরার কারণে বছরে সাধারণত ১৭ ভাগ নষ্ট হয়ে যেতে পারে।
প্রশ্ন: কী কারণে বাংলাদেশে নিশ্চিত ভূমিকম্পের ঝুঁকি রয়েছে?
উত্তর: ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে নিশ্চিত ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।
প্রশ্ন: নদীভাঙনের ফলে কী হয়?
উত্তর: নদীভাঙনের ফলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা