বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩

১৫। নিচের কোনটি আলাওল রচিত গ্রন্থ?

ক. পদ্মাবতী খ. জঙ্গনামা গ. চর্যাপদ ঘ. কীর্তন

১৬। বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কোন শতকে?

ক. সতেরো শতকে খ. আঠারো শতকে

গ. বিশ শতকে ঘ. উনিশ শতকে

১৭। চর্যাপদ কে আবিষ্কার করেন?

ক. হরপ্রসাদ শাস্ত্রী খ. রবীন্দ্রনাথ ঠাকুর 

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. ড. মুহম্মদ শহীদুল্ল­াহ

১৮। বাংলার কোন শিল্পের সুনাম বহুকালের?

ক. কারুশিল্প খ. তাঁতশিল্প

গ. শঙ্খশিল্প ঘ. কাঁসাশিল্প

১৯। চিত্রকলায় কাকে পথিকৃত্ বলা হয় কাকে?

ক. জয়নুল আবেদিন  খ. এস এম সুলতান 

গ. কামরুল হাসান  ঘ. সফিউদ্দিন আহমেদ

২০। কীর্তন গান কোন সমাজে গাওয়া হয়?

ক. হিন্দু সমাজে খ. মুসলিম সমাজে 

গ. হিন্দু ও মুসলিম সমাজে ঘ. খ্রিষ্টান সমাজে

২১। লোকগানের যুবরাজ বলা হয় কাকে?

ক. আবদুল আলীম খ. শাহ আবদুল করিম         

গ. লালন শাহ ঘ. আব্বাস উদ্দিন আহমদ

২২। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে আসছে?

ক. বাংলা একাডেমি খ. শিশু একাডেমী            

গ. শিল্পকলা একাডেমি ঘ. বিশ্বসাহিত্য কেন্দ্র

২৩। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস কে রচনা করেন?

ক. ড. মুহম্মদ শহীদুল্ল­াহ

খ. এনামুল হক 

গ. ড. আহমদ শরীফ ঘ. আবুল ফজল

২৪। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?

ক. নেপালের গ্রন্থাগার থেকে

খ নেপালের জেলখানা থেকে

গ. চীনের রাজদরবার থেকে 

ঘ. নেপালের রাজদরবার থেকে

২৫। আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেছেন কে?

ক. ড. এনামুল হক খ. ড. মুহম্মদ শহীদুল্ল­াহ 

গ. আবদুল হক ঘ. কাজী মোতাহার হোসেন

২৬। শ্রীচৈতন্যর বৈষ্ণব ভাবধারার প্রভাবে কীর্তন গান রচনায় জোয়ার আসে কোন আমলে?

ক. সুলতানি আমলে খ. মোগল আমলে              

গ. পাল আমলে ঘ. সেন আমলে

২৭। কার অন্নদামঙ্গলে সেকালের বাংলার সমাজচিত্রের পরিচয় পাওয়া যায়?

ক. ভারতচন্দ্রের খ. ঘনরামের 

গ. মুকুন্দরামের ঘ. বিজয় গুপ্তের

২৮। কে আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরী

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. মীর মশাররফ হোসেন

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়-৩

১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. ক ২১. ক ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. ক ২৭. ক ২৮. গ 

সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা

উচ্চবিদ্যালয়, পিরোজপুর