বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন:

   সংক্ষিপ্ত উত্তর

প্রিয়পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে।

প্রশ্ন: ২০১৫ সালের ২৪ এপ্রিল কোন দেশে ভূমিকম্প হয়েছিল?

উত্তর: ২০১৫ সালের ২৪ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল।

প্রশ্ন: ভূমিকম্প মোকাবিলায় কী করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব?

উত্তর: মৃদু ভূমিকম্প মোকাবিলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা

পাওয়া সম্ভব।

প্রশ্ন: বড় ধরনের ভূমিকম্পের পর দ্বিতীয় ঝুঁকি হিসেবে কী হওয়ার আশঙ্কা থাকে?

উত্তর: বড় ধরনের ভূমিকম্পের পর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা থাকে।

প্রশ্ন: মাটির লবণাক্ততা বেড়ে কিসের ক্ষতি হচ্ছে?

উত্তর: মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি হচ্ছে।

প্রশ্ন: ২০০৭ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী?

উত্তর: ২০০৭ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম সিডর।

প্রশ্ন: ঘূর্ণিঝড় সিডরে কত মানুষের জীবনহানি ঘটেছিল?

উত্তর: ঘূর্ণিঝড় সিডরে ৩৪৪৭ জন মানুষের জীবনহানি ঘটেছিল।

প্রশ্ন: ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলায় কত মানুষ গৃহহীন

হয়ে পড়ে?

উত্তর: ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলায় ১০ লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

প্রশ্ন: কোন কোন কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়?

উত্তর: মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়।

প্রশ্ন: ভূমিকম্পের সময় পাকা দালানে থাকলে কোথায়

দাঁড়াতে হবে?

উত্তর: ভূমিকম্পের সময় পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে।

প্রশ্ন: খরার সময় গবাদি পশুর কী সমস্যা দেখা দেয়?

উত্তর: খরার সময় গবাদি পশুর খাদ্য সংকট দেখা যায়।

প্রশ্ন: বন্যা প্রতিরোধে কী তৈরি করা উচিত?

উত্তর: বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি করা উচিত।

প্রশ্ন: বাংলাদেশে নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কেন রয়েছে?

উত্তর: প্রাকৃতিক অবস্থান ও জলবায়ুগত কারণে বাংলাদেশে নানা প্রাকৃতিক দুর্যোগের

ঝুঁকি  রয়েছে।

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল

স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা