
* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪ ও ৫
১৪। বালিয়াটির জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
ক. মানিকগঞ্জের সাটুরিয়ায়
খ. রংপুরের তাজহাটে
গ. ময়মনসিংহের মুক্তাগাছায়
ঘ. রংপুরের নাটোরে
১৫। নাটোরের দিঘাপতিয়ার জমিদারবাড়িটি এখন কী নামে পরিচিত?
ক. গণভবন খ. বঙ্গভবন
গ. উত্তরা গণভবন
ঘ. উত্তরবঙ্গের সংসদ ভবন
১৬। ভিক্টোরিয়া পার্কের নামকরণ করেন কে?
ক. নবাব আবদুল গণি
খ. নবাব আবদুল লতিফ
গ. নবাব সলিমুল্লাহ
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৭। সরদারবাড়ি নির্মিত হয় কত সালে?
ক. ১৯০০ সালে খ. ১৯০১ সালে
গ. ১৯০২ সালে ঘ. ১৯০৩ সালে
১৮। আন্টাঘর নামের সঙ্গে নিচের কোনটি জড়িয়ে আছে?
ক. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
খ. নেপালের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
গ. প্রথম ভারতীয় স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
ঘ. ব্রিটিশ স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
১৯। সিপাহী বিদ্রোহ হয় কত সালে?
ক. ১৭৫৭ খ. ১৭৫৮
গ. ১৯৪৭ ঘ. ১৮৫৭
২০। রানি ভিক্টোরিয়া কে ছিলেন?
ক. ইংল্যান্ডের রানি খ. ভারতের রানি
গ. জাপানের রানি ঘ. চীনের রানি
২১। সিপাহী বিদ্রোহ কী?
ক. ইংরেজদের সঙ্গে এদেশীয় সেনাদের বিদ্রোহ
খ. ইংরেজদের সঙ্গে চীনের
সেনাদের বিদ্রোহ
গ. ইংরেজদের সঙ্গে ফরাসিদের বিদ্রোহ
ঘ. ইংরেজদের সঙ্গে তুর্কিদের বিদ্রোহ
২২। পানামনগরের অধিবাসীরা এর চারদিকে পরিখা খনন করেছিল কেন?
ক. এলাকার নিরাপত্তার জন্য
খ. শত্রুর মোকাবিলা করার জন্য
গ. মাছ চাষের জন্য
ঘ. পানি সরবরাহের জন্য
২৩। সুলতানি আমলের পরবর্তী মোগল আমলে সোনারগাঁয়ের গুরুত্ব কমে যায় কেন?
ক. ঢাকা রাজধানী হওয়ায়
খ. ধনী লোকদের বসবাস কমে যাওয়ার কারণে
গ. প্রাকৃতিক দুর্যোগ বেশি হওয়ায়
ঘ. এক প্রান্তে অবস্থিত হওয়ায়।
অধ্যায়-৫
১। সামাজিকীকরণ প্রক্রিয়া কখন থেকে শুরু হয়?
ক. জন্মের পর থেকে
খ. বিদ্যালয়ে যাওয়ার পর থেকে
গ. হাঁটতে শেখার পর থেকে
ঘ. জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকে
২। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কী দরকার?
ক. পড়াশোনা খ. সামাজিকীকরণ
গ. খাদ্য ঘ. ধনসম্পদ
৩। শিশুদের সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের পর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
ক. রাষ্ট্র খ. বিদ্যালয়
গ. স্থানীয় সমাজ
ঘ. পুঁথিগত শিক্ষা
৪। শিশুরা কীভাবে সহজেই সমাজের রীতিনীতি আয়ত্ত করে?
ক. শিক্ষকদের আচরণ দেখে
খ. সহপাঠীদের আচরণ দেখে
গ. চারপাশের মানুষের আচার আচরণ দেখে
ঘ. সমাজের বৃদ্ধদের অনুসরণ করে
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৪: ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. ক ২৩. ক
অধ্যায়-৫: ১. ক ২. খ ৩. গ ৪. গ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর