
*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৫
৫। নিচের কোনটি শিশুর আচরণে প্রভাব ফেলে?
ক. স্থানীয় মানুষের ভাষাভঙ্গি ও মূল্যবোধ
খ. রাষ্ট্রের দৈনন্দিন কাজকর্ম
গ. গণমাধ্যমের ভূমিকা
ঘ. শ্রেণিকক্ষে শিক্ষকের আচরণ
৬। মূল্যবোধ ব্যক্তিকে সমাজের অনুকূলে কী শিক্ষা দেয়?
ক. পড়াশোনা খ. বিনোদন
গ. ব্যায়াম ঘ. আচরণ
৭। নিচের কোনটি শিশু-কিশোরদের মনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে?
ক. বিনোদনমূলক অনুষ্ঠান
খ. শিক্ষামূলক অনুষ্ঠান
গ. সস্তা বিনোদনমূলক অনুষ্ঠান
ঘ. টেলিভিশনের অনুষ্ঠান
৮। স্থানীয়ভাবে গড়ে ওঠা সংগঠনগুলো ব্যক্তির কোনটির বিকাশে সাহায্য করে?
ক. বুদ্ধিবৃত্তি খ. অহংকার
গ. হিংসা ঘ. পরশ্রীকাতরতা
৯। বুদ্ধিবৃত্তি, সুকুমারবৃত্তি ও সৌন্দর্যবোধ ব্যক্তিকে কী হতে সাহায্য করে?
ক. সত্ হতে খ. সহনশীল হতে
গ. উগ্র হতে ঘ. মার্জিত হতে
১০। ফেসবুক ও টুইটার কী?
ক. রাজনৈতিক যোগাযোগের মাধ্যম
খ. ধর্মীয় যোগাযোগের মাধ্যম
গ. সামাজিক যোগাযোগের মাধ্যম
ঘ. অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম
১১। স্থানীয় সমাজ বলতে কী বোঝায়?
ক. পাহাড়ি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
খ. নদীতীরবর্তী অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
গ. গারোদের নিজস্ব সমাজ
ঘ. নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
১২। শৈশবে শিশুর কাছে কার আকর্ষণ অপ্রতিরোধ্য?
ক. বোনের খ. ভাইয়ের
গ. সমবয়সী বন্ধুর ঘ. বাবার
১৩। শিশুরা সঙ্গীসাথিদের মাধ্যমে নিচের কোনটি অর্জন করতে পারে?
ক. সহমর্মিতা ও নেতৃত্ব খ. সহযোগিতা ও প্রজ্ঞা
গ. সহনশীলতা ও বুদ্ধি ঘ. নেতৃত্ব ও দূরদর্শিতা
১৪। ইলেকট্রনিক কমার্স কী?
ক. অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেনের মাধ্যম
খ. অনলাইনে তথ্য আদান-প্রদানের মাধ্যম
গ. অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম
ঘ. অনলাইনে বহির্বিশ্বের সঙ্গে শুধুু রাজনৈতিক যোগাযোগের মাধ্যম
১৫। মানুষকে সচেতন ও সংগঠিত করার কাজটি করে থাকে কে?
ক. শিক্ষাপ্রতিষ্ঠান খ. স্থানীয় সমাজ
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান ঘ. সংবাদপত্র
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর