বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ বাহন সমবয়সী সাথি
সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ বাহন সমবয়সী সাথি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৫
১৬। সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ বাহন হলো—
ক. শিশুরা খ. সমবয়সী সাথি
গ. পিতা-মাতা ঘ. ভাইবোন
১৭। গণমাধ্যম বলতে কী বোঝায়?
ক. সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশনের নাম
খ. শুধু বিনোদন পরিবেশনের নাম
গ. শুধু সংবাদ পরিবেশনের নাম
ঘ. শুধু মতামত পরিবেশনের নাম
১৮। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বলতে
কী বোঝায়?
ক. তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি
খ. শুধু তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি
গ. শুধু তথ্য ব্যবহার করার প্রযুক্তি
ঘ. বৈজ্ঞানিক আবিষ্কারের প্রযুক্তি
১৯। দেশ ও বিদেশের মানুষের মাঝে
সম্পর্ক আর সংযোগ সৃষ্টির অন্যতম
বাহন কোনটি?
ক. শুধু গণমাধ্যম খ. প্রিন্টিং মিডিয়া
গ. গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ঘ. শুধু তথ্যপ্রযুক্তি
২০। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কোনটি জনশিক্ষার প্রধান মাধ্যম?
ক. বেতার খ. টেলিভিশন
গ. ইন্টারনেট ঘ. সংবাদপত্র
২১। কোনটির মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় ও মানুষের মাঝে সংস্কৃতিবোধ সৃষ্টি হয়?
ক. সংবাদপত্র খ. বেতার
গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র
২২। বর্তমান সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র
গ. টেলিভিশন ঘ. রেডিও
২৩। নিচের কোনটির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক খবরাখবর ঘরে বসেই দেখতে পাই?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র
গ. টেলিভিশন ঘ. রেডিও
২৪। কাদের ওপর টেলিভিশনের প্রভাব খুব বেশি?
ক. পুরুষদের খ. শিশু-কিশোরদের
গ. নারীদের ঘ. তরুণদের
২৫। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে কী
বলা হয়?
ক. ই-মেইল খ. টুইটার
গ. ইন্টারনেট ঘ. ই-কমার্স
২৬। কোন ফোনের মাধ্যমে দেশে-বিদেশে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে স্বল্প খরচে কথা বলা যায়?
ক. ইন্টারনেট ফোন খ. টিঅ্যান্ডটি ফোন
গ. মোবাইল ফোন ঘ. টেলিফোন
২৭। কম মূল্য ও দ্রুততম সময়ের মধ্যে তথ্য পাঠানো সম্ভব কোনটির মাধ্যমে?
ক. ফ্যাক্স খ. ই-কমার্স
গ. ই-মেইল ঘ. ফোন
২৮। সামাজিকীকরণ কোন ধরনের প্রক্রিয়া?
ক. বদ্ধ খ. চলমান গ. উচ্চতর ঘ. মধ্যম
২৯। সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন কোনটি?
ক. মা খ. বাবা গ. বিদ্যালয় ঘ. পরিবার
৩০। মানুষের চিন্তাভাবনা ও জীবনযাপনকে নানাভাবে প্রভাবিত করে কোনটি?
ক. টেলিফোন খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. সংবাদপত্র
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর